ইরান জুড়ে উদ্বেগ-প্রার্থনা

আপডেট : ১৯ মে ২০২৪, ১১:৪৭ পিএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর দেশ জুড়ে চলছে উদ্বেগ ও প্রার্থনা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের জন্য প্রসিদ্ধ শহর মাশহাদে মানুষ জন বিভিন্ন মসজিদে জড়ো হচ্ছেন প্রার্থনার জন্য।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রোববার রাতে প্রেসিডেন্ট রাইসি এবং তার সফরসঙ্গীদের দুর্ঘটনায় পড়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, আমরা আশাবাদী, আল্লহা প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের জাতির কাছে ফিরিয়ে দেবেন।

আলী খামেনি রাইসির জন্য পুরো জাতিকে প্রার্থনা করার আহ্বান জানিয়ে বলেছেন, দেশের কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।

এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যমও ইরানিদের রাইসির জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ মাধ্যম ফারস নিউজ এজেন্সি ইরানিদের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে ফুটেজও উঠে এসেছে, মাশহাদ শহরে দেশটির প্রেসিডেন্টের জন্য প্রার্থনা করা হচ্ছে।

ইরানে ছড়িয়ে পড়ছে অনিশ্চয়তা

সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের একজন সিনিয়র রিসার্চ ফেলো বিশ্লেষক আবাস আসলানি আল-জাজিরাকে বলেছেন, ইরানের সবাই রাইসি অন্যদের কী হয়েছে তা শোনার জন্য উদ্বেগড় নিয়ে অপেক্ষা করছে।

তিনি বলেছেন, কেউ জানে না ঠিক কী ঘটেছে। পরিস্থিতি বেশ জটিল।

আসলানি বলেছেন, যত সময় যাচ্ছে, আশা কমছে। কারণ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তেহরানে বসে যা অনুভূত হচ্ছে তা অনিশ্চয়তার অনুভূতি।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানকে বহন করা হেলিকপ্টার রোববার আজারবাইজান সীমান্তের পাহাড়ি এলাকা অতিক্রমের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে আসা খবর খুবই উদ্বেগজনক বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা।

 

 

কেএসএইচ
টাইমলাইন: দুর্ঘটনার কবলে ইরানি প্রেসিডেন্ট
১৯ মে ২০২৪, ২৩:৪১
ইরান জুড়ে উদ্বেগ-প্রার্থনা
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর