উদ্ধার কাজ ‘কঠিন’ হয়ে পড়ছে

আপডেট : ২০ মে ২০২৪, ১২:০৯ এএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার পর উদ্ধার কাজ সময়ের সাথে সাথে কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

খারাপ আবহাওয়ার জন্য আকাশপথে অনুসন্ধান কাজ বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

জরুরী পরিষেবা সংস্থার মুখপাত্র বাবাক ইয়েকতাপারাস্ট বলেছেন, অন্ধকার নেমে যাওয়ার পরপরই বিমান অনুসন্ধানগুলি অকার্যকর হয়ে পড়ে।

তিনি বলেন, দুর্ভাগ্যবশত তীব্র কুয়াশার কারণে উড়োজাহাজ অভিযান চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। আরও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, তাবরিজ এবং তেহরানে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, খারাপ আবহাওয়া উদ্ধার অভিযানকে জটিল করে তুলছে। ইরানের সেনাবাহিনীর সমস্ত সক্ষমতা এবং এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ডকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।

একজন স্থানীয় সাংবাদিক রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, অন্ধকার হয়েছে এবং বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু অনুসন্ধান অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দল এলাকায় পৌঁছেছে। তবে, বৃষ্টির কারণে কাদা হয়েছে যা অনুসন্ধান কাজ কঠিন করে দিচ্ছে।

রাষ্ট্রীয় টিভি এর আগে সারা দেশে রাইসির জন্য অনুষ্ঠিত প্রার্থনা দেখানোর জন্য তার সমস্ত নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিলো এবং পর্দার এক কোণে, ঘন কুয়াশার মধ্যে পাহাড়ি এলাকায় পায়ে হেঁটে উদ্ধারকারী দলের লাইভ কভারেজ দেখাচ্ছিলো।

কেএসএইচ
টাইমলাইন: দুর্ঘটনার কবলে ইরানি প্রেসিডেন্ট
২০ মে ২০২৪, ০০:০৯
উদ্ধার কাজ ‘কঠিন’ হয়ে পড়ছে
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর