দুর্ঘটনায় পড়া হেলিকপ্টার থেকে ‘যোগাযোগ হয়েছিলো’

আপডেট : ২০ মে ২০২৪, ১২:৪৭ এএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ার পর একজন কর্মকর্তা এবং ফ্লাইট ক্রু উদ্ধারকর্মীদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

প্রেসিডেন্ট রাইসির নির্বাহী কার্যক্রমের ডেপুটি মহসেন মনসুরি এ কথা জানিয়েছেন। খবর আল-জাজিরা।

উদ্ধার কাজে নেতৃত্ব দেয়া এক কর্মকর্তা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বলেন, যেহেতু কপ্টারে থাকা মানুষদের সাথে যোগাযোগ হয়েছিলো, তাই আমরা আশাবাদী।

রেড ক্রিসেন্ট জানিয়েছে ৬৫টি উদ্ধার দল কাজ করছে। এবং তারা আশা করছে হেলিকপ্টারটি খুঁজে পেতে বেশি সময় লাগবে না।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানকে বহন করা হেলিকপ্টার রোববার আজারবাইজান সীমান্তের পাহাড়ি এলাকা অতিক্রমের সময় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে আসা খবর খুবই উদ্বেগজনক বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা।

এদিকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে হেলিকপ্টার খুঁজে পাওয়ার যে খবর রয়টার্স জানিয়েছিলো তার উড়িয়ে দিয়েছে রেড ক্রিসেন্ট।

 

টাইমলাইন: দুর্ঘটনার কবলে ইরানি প্রেসিডেন্ট
২০ মে ২০২৪, ০০:৪৭
দুর্ঘটনায় পড়া হেলিকপ্টার থেকে ‘যোগাযোগ হয়েছিলো’
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর