রিমালের তাণ্ডবে বাগেরহাটে ৩০ হাজার পরিবার পানিবন্দি

আপডেট : ২৭ মে ২০২৪, ০৯:০০ পিএম

বাগেরহাটে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে জেলার বিভিন্ন এলাকায় নদী পাড়ের বাঁধ ভেঙে গেছে।

রোববার রাতে জোয়ারে বাঁধ ভেঙে এবং উপচে জোয়ারের পানি বিভিন্ন গ্রামে ঢুকে পড়ে। জেলা সদরের দড়াটানা নদীর বেমরতা এলাকায় ছয় মিটার, মোড়েলগঞ্জে পানগুছি নদীর শ্রেণীখালী এলাকায় ১০ মিটার ও দেবরাজ কুমারীজোলা এলাকায় ৪০০ মিটার বেড়িবাঁধ পানির তোড়ে ভেঙে যায়। এছাড়া শরণখোলায় একটি রিংবাঁধ ভেঙে গেছে। বাঁধ ভেঙে এবং বৃষ্টির পানিতে জেলার বিভিন্ন এলাকায় ৩০ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন এলাকায় ৪৫ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ১০ হাজার সম্পূর্ণ এবং ৩৫ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতি হয়েছে।

কয়েক হাজার গাছপালা ভেঙেছে ও উপড়ে পড়েছে। জেলায় বিদ্যুতের খুটি ভেঙে এবং গাছ পড়ে তার ছিঁড়ে প্রায় পাঁচ লাখ গ্রাহক রোববার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

বাগেরহাট সদর, রামপাল, মোংলা, মোড়েলগঞ্জ এবং শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩০ হাজার মমাছের পানিতে ডুবে গেছে। ভেসে গেছে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ। মৎস বিভাগের হিসাবে মাছ ভেসে এবং ঘেরের অবকাঠামোগতসহ প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে জেলার উপর দিয়ে এখনো ঝড়েবাতাস বয়ে যাচ্ছে এবং সেই সাথে বৃষ্টি ঝরছে। জলোচ্ছ্বাস এবং বৃষ্টিতে বাগেরহাটের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক খালিদ হোসেন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী জেলায় ১০ হাজার কাঁচাঘরবাড়ি সম্পূর্ণ এবং ৩৫ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতি হয়েছে। কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। জেলার ৭৫টি ইউনিয়নের পাঁচ লাখ মানুষ ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে আক্রান্ত হয়েছে।

আশ্রয় কেন্দ্রে থাকা দুর্গত মানুষকে খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৭০ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।

বাগেরহাট পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার সুশান্ত রায় জানান, বিভিন্ন এলাকায় বেশকিছু বিদ্যুতের খুটি ভেঙে পড়েছে। গাছ পড়ে অসংখ্য স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে। জেলায় তাদের চার লাখ ৮৫ হাজার গ্রাহক রোববার সন্ধ্যা থেকে বিদ্যুৎ বিছিন্ন রয়েছেন। বাগেরহাট শহরের ২০ হাজার গ্রাহকের মধ্যে এখনও অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক জানান।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ আল-বিরুনী জানান, বাগেরহাট সদর ও মোড়েলগঞ্জ এলাকায় নদী পাড়ে তিনটি স্থানে তাদের বেড়িবাঁধ ভেঙে গেছে এবং বিভিন্ন এলাকায় বাঁধ উপচে জোয়ারের পানিতে গ্রাম প্লাবিত করে। এছাড়া শরণখোলায় রিংবাঁধ ভেঙে গ্রামে পানি ঢুকে পড়েছে।

কেএসএইচ
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ২১:০০
রিমালের তাণ্ডবে বাগেরহাটে ৩০ হাজার পরিবার পানিবন্দি
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর