ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পশ্চিমবঙ্গে নিহত ছয়

আপডেট : ২৭ মে ২০২৪, ১১:৩১ পিএম

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে ছয়জন প্রাণ হারিয়েছেন। রাজ্যের মহেশতলা, পানিহাটি, মেমারি, মৌসুনি দ্বীপ, কলকাতায় এসব প্রাণহানি ঘটেছে।

জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার নুঙ্গিতে রিমালের তাণ্ডবে ছিঁড়ে পড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন তাপসী দাস নামে এক নারী। অন্যদিকে, পানিহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে গোপাল বর্মণ নামে ৪৭ বছর বয়স্ক এক ব্যক্তির।

পূর্ব বর্ধমানের মেমারিতে ঝড়ে উপড়ে যাওয়া কলাগাছ কাটতে গিয়ে প্রাণ হারান বাবা-ছেলে। মৃতদের নাম ফড়ে সিং ও তরুণ সিং। এছাড়া, কলকাতার এন্টালিতে একটি বাড়ির কার্নিস ভেঙে পড়ে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক্স হ্যান্ডেলে এক পোস্টে ঘূর্ণিঝড় রিমালে স্বজনহারা এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রাজ্য প্রশাসনের তৎপরতায় প্রাণহানি কিছুটা কম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

এআর
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ২৩:৩১
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পশ্চিমবঙ্গে নিহত ছয়
ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এক হাজার ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক।    
ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ। দেশটির তিন রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে জ্যামাইকায় এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। লণ্ডভন্ড হয়ে গেছে অনেক...
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় মোন্থা। এর প্রভাবে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রবল ঝড়-বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। অন্যদিকে, ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তাণ্ডব চালানোর...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর