রিমালের প্রভাবে অচল মোবাইল সাইটগুলো সচল হচ্ছে

আপডেট : ২৯ মে ২০২৪, ০৩:৫৪ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদেশে অচল হয়ে পড়া মোবাইল সাইটগুলো আবার সচল হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

সংস্থাটির পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে দেশের বর্তমানে ৪১ জেলায় মোবাইল নেটওয়ার্কের অসচল সাইটের হার ১২ দশমিক ৬ শতাংশ।

টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থাটি মঙ্গলবার জানায়, রিমালের প্রভাবে সারা দেশে ৫৬ শতাংশ নেটওয়ার্ক অসচল হয়েছিলো। পরে তা সচল হতে শুরু করে। 

নেটওয়ার্ক সাইট অসচল থাকার কারণ হিসেবে বিটিআরসি বলেছে, প্রায় সব ক্ষেত্রেই সাইট অসচল হওয়ার কারণ দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ না থাকা। পরবর্তীতে বিদ্যুৎ সংযোগ ফিরে আসায়  সাইটগুলো সচল হচ্ছে।

সংস্থাটি বলছে, ২৩ জেলায় অসচল সাইটের সংখ্যা পাঁচ শতাংশের নিচে থাকায় সেসব এলাকার নেটওয়ার্ক ঘূর্ণিঝড়ে প্রভাব মুক্ত ধরে নেয়া যায়। 

রোববার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বাংলাদেশের স্থলভাগে ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও রেখে গেছে বিশাল সব ক্ষতচিহ্ন। 

সময়ের সঙ্গে সঙ্গে উঠে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আসার পর দক্ষিণাঞ্চলের বিশাল এলাকায় দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট।

এ কারণে ১০ হাজারের বেশি মোবাইল টাওয়ার বা বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) সেবা দিতে ব্যর্থ হয়। এর প্রভাবে দক্ষিণের জেলাগুলোর লাখ লাখ মানুষের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে সমস্যার মুখোমুখি হয়। 

সবচেয়ে বেশি সেবা বঞ্চিত হয়েছেন- বরগুনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, খুলনাসহ আরও কয়েকটি জেলার মানুষ। 

আরবি
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৯ মে ২০২৪, ১৫:১৮
রিমালের প্রভাবে অচল মোবাইল সাইটগুলো সচল হচ্ছে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের টেলিযোগাযোগ বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে টেলিটককে সরকারি মালিকানাতেই রাখা হবে।
নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন ভোটার, প্রার্থী বা তাদের এজেন্ট, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা। তবে, গোপন কক্ষ বা ব্যালট স্ট্যাম্পিং রুমে...
ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিসাইডিং অফিসার ও নির্দিষ্ট কয়েকজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া সাধারণ ভোটার বা অন্য কেউ মোবাইল ফোন বহন করতে পারবেন না।
বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশের সংশোধন প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। এতে বলা হয়েছে, কখনোই ইন্টারনেট সেবা বন্ধ করা যাবে না এবং সিম ও ডিভাইস রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে নাগরিককে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর