রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর ২২ কিলোমিটার বাঁধ

আপডেট : ০৩ জুন ২০২৪, ১২:৪৫ পিএম

ঘূর্ণিঝড় রিমালে ক্ষত-বিক্ষত পটুয়াখালী জেলার প্রায় সব বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি উন্নয়ন বোর্ডের হিসেবেই ২২ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার বিভিন্ন নদীর দুই শোরও বেশি পয়েন্টে বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে নদীর পাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করলেও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী।

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস হয় ৮ ফুটের বেশি। বেড়ে যাওয়া পানির স্থায়িত্বও ছিলো অন্য সময়ের চেয়ে অনেক বেশি। এতে আগুনমুখা, বুড়াগৌরাঙ্গ, পায়রা, তেঁতুলিয়াসহ বিভিন্ন নদীর দুই শতাধিক পয়েন্টে ভেঙে যায় বাঁধ।

অমাবস্যা-পূর্ণিমায় বাড়ে নদ-নদীর পানি। সামনেই অমাবস্যার জো, তাই বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দিয়ে আবারো পানি ঢোকার শঙ্কায় নদী পাড়ের মানুষ।

স্থানীয়রা বলছেন, বেশ কয়েকবার অনেক কষ্টে বাড়িঘর তৈরি করলেও তারা কোনোভাবেই তা রক্ষা করতে পারছেন না। দ্রুত তারা এ সমস্যার সমাধান চান।

এবারের জলোচ্ছ্বাসে কেউ হারিয়েছেন ঘর-বাড়ি, কেউ হারিয়েছেন জমির ফসল আবার কেউ হারিয়েছেন পুকুর-ঘেরের মাছ। রাস্তাঘাট হয়েছে ক্ষত-বিক্ষত। তাই স্থায়ী বাঁধের দাবি তাদের।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবিএম রুহুল আমীন হাওলাদারও বললেন, স্থায়ী বাঁধ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।

তিনি জানান, তিনি সরকারের কাছে স্থানীয় বাঁধ নির্মাণের জন্য সুপারিশ করবেন।

আর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ হোসেন জানালেন, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে তাদের পরিকল্পনার কথা।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি আগামী বর্ষা মৌসুমের আগেই ঝুঁকিপূর্ণ যেসব জায়গা আছে, তা সংস্কার করার।

পানি উন্নয়ন বোর্ডের হিসেব, রিমালের প্রভাবে জেলার ১২৩ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ কিলোমিটার।

গত ২৬ মে বিকেলে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় রিমাল। এটি মঙ্গলবার বিকেল পর্যন্ত ছিলো বাংলাদেশের ভূখণ্ডে। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার পর থেকে প্রায় ৫০ ঘণ্টা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করে।

 

একাত্তর/আরএ
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
০৩ জুন ২০২৪, ১২:৪৫
রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর ২২ কিলোমিটার বাঁধ
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর