রাঙ্গাবালীতে রিমাল তাণ্ডবে ছয় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

আপডেট : ২৮ মে ২০২৪, ১১:২৪ এএম

ঘূর্ণিঝড় রিমাল চলে গেলেও পটুয়াখালীর রাঙ্গাবালীতে রেখে গেছে ক্ষতচিহ্ন। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নসহ উপজেলার নিচু এলাকার ৫০ হাজার মানুষ। কোথাও বেড়িবাঁধ উপচে, কোথাও ভাঙা বাঁধ দিয়ে, কোথাও আবার নতুন করে বাঁধ ভেঙে এসব এলাকায় পানি ঢুকেছে।

প্রশাসনের দেয়া তথ্যমতে, ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপজেলার ছয়টি ইউনিয়নে ছয় হাজার ২২০টি বসতঘর ও প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। তবে এরমধ্যে কয়টি আংশিক ক্ষতিগ্রস্ত এবং কয়টি সম্পূর্ণ বিধ্বস্ত সেই তথ্য তাৎক্ষণিক জানাতে পারেননি সংশ্লিষ্টরা। এছাড়া ৫৭৭টি গবাদিপশু মারা গেছে বলে জানা যায়।

এদিকে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

জোয়ারের পানি বেড়ে যাওয়ায় কোথাও ভাঙা বাঁধ দিয়ে, কোথাও বাঁধ উপচে এবং কোথাও বেড়িবাঁধ নতুন করে ক্ষতিগ্রস্ত হয়ে পুকুর ও ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। এছাড়া বেড়িবাঁধের বাইরে থাকা নিচু এলাকার প্রায় সবগুলো ঘেরের মাছ পানিতে ভেসে গেছে।

মৎস্য বিভাগ বলছে, রাঙ্গাবালীতে এক হাজার ৩২০টি পুকুর ও ২০৫টি ঘেরের মাছ পানিতে ভেসে গেছে। এতে ছয় কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান জানান, রাঙ্গাবালীর দুর্গত এলাকার মানুষের জন্য নগদ ১০ লাখ টাকা, গো-খাদ্যের জন্য দুই লাখ, শিশু খাদ্যের জন্য দুই লাখ, ২০০ মেট্রিকটন চাল এবং ৫০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে।

এসব ত্রাণ সামগ্রী দুর্গত এলাকায় দ্রুত বিতরণের নির্দেশ দিয়েছেন তিনি।

আরবিএস
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ১১:০০
রাঙ্গাবালীতে রিমাল তাণ্ডবে ছয় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
স্থল নিম্নচাপের তেমন কোনো প্রভাব দেখা যায়নি রাঙ্গাবালীতে। সকাল থেকে ছিল রোদেলা আকাশ। তবে গভীর সাগর উত্তাল থাকায় সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক থাকতে হচ্ছে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর