রিমালের পর এখনও ঘরে ফিরতে পারেনি কলাপাড়ার বহু মানুষ

আপডেট : ২৯ মে ২০২৪, ০৭:৩৪ পিএম

ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার তিনদিনেও নিজের ঘরে ফিরতে পারেনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বেশিরভাগ ক্ষতিগ্রস্ত মানুষ। মঙ্গলবার বিকাল পর্যন্ত তারা পাননি সরকারি বা বেসরকারি সংস্থার সহায়তা। 

প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শেষ হলেই শুরু হবে সব ধরনের ত্রাণ তৎপরতা।  

দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে এক যুগ ধরে কর্মহীন তৃষ্ণা রানীর স্বামী। ঘরে বসে সেলাই করে, হোগলা বুনে ও কয়েকটি শিশুকে বাসায় প্রাইভেট পড়ানোর আয়ে চলে সংসার। তৃষ্ণা রানীর মাথা গোঁজার ঠাঁই ছোট্ট ঘরটি তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। ঘরের মালামাল ভেসে গেছে পানিতে।

ঘূর্ণিঝড় আঘাত হানার দুইদিন পরও কোনো সরকারি সহায়তা পাননি তৃষ্ণা রানী। ঘর ঠিক করতে মিস্ত্রী নেয়ার মত টাকা নেই, তাই মাথার উপর আচ্ছাদন দেয়ার চেষ্টা করছেন নিজেই।

তৃষ্ণা রানী জানান, সিডরের পর থেকেই চার দফা তার ঘর ভেঙেছে ঝড়ে। কিন্তু এবারে তার শেষ সম্বলটুকুও ভেসে গেছে ঝড়ে।

বিধবা দিপালী রানীর ঘর চাপা পড়েছে ভেঙে পড়া গাছের নিচে। এখনো সরকারি আশ্রয়কেন্দ্রে রাত কাটাচ্ছেন তিনি।

দিপালী রানী জানান, গাছ পড়ে ঘরের সব ভেঙে তছনছ হয়ে পড়ে রয়েছে। তিনি কিভাবে এই ঘরে থাকবেন, বুঝছেন না।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সবখানেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের পরিবারে চলছে এমন কান্না। তাদের সহায়তায় এগিয়ে আসেনি সরকারি-বেসরকারি কোন সংস্থা।

অবশ্য ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহের কাজ চলছে জানিয়ে কিছু দুর্গত মানুষকে শুকনো ও রান্না করা খাবার দেয়ার কথা বললেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা। 

কলাপাড়ার ইউপি চেয়ারম্যান জানান, তার এলাকায় তিন হাজার ৫৫টি ঘর বিধ্বস্ত হয়েছে যার মধ্যে ১২১টি ঘর পুরোপুরি ও বাকিগুলো আংশিক বিধ্বস্ত হয়েছে। 

কলাপাড়া উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ক্ষতিগ্রস্তদের গৃহনির্মাণ বাবদ টিন এবং অন্যান্য উপকরণ ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার জন্য বরাদ্দ আছে যা দ্রুতই তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

তবে, তথ্য সংগ্রহের কাজ কবে শেষ হবে তা জানেন না স্থানীয়রা। তারা চান, বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতসহ দুর্গতদের মাঝে দ্রুত সহায়তা বিতরণ করা হোক।

 

একাত্তর/জো
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৯ মে ২০২৪, ১৪:১১
রিমালের পর এখনও ঘরে ফিরতে পারেনি কলাপাড়ার বহু মানুষ
দীর্ঘ ৯ বছর পর সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল। আগামী ২৩ ও ২৪ অক্টোবর এই বর্ণাঢ্য বিচ কার্নিভালের আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর