সুন্দরবনে রিমালের দগদগে ক্ষত, আরও মৃত ৩১ হরিণ উদ্ধার

আপডেট : ৩১ মে ২০২৪, ১১:১৭ পিএম

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনে বহু বন্যপ্রাণির মৃত্যু হতে পারে; এমন শঙ্কা ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে। সবশেষে শুক্রবার ম্যানগ্রোভ বনটির বিভিন্ন এলাকা থেকে মৃত অবস্থায় আরও ৩১টি হরিণ উদ্ধার করা হয়েছে। 

এনিয়ে মঙ্গলবার (২৮ মে) থেকে শুক্রবার পর্যন্ত মোট ১২৭টি হরিণের মরদেহ উদ্ধার করা হলো। এছাড়া চারটি মৃত বন্য শূকর ও একটি অজগর উদ্ধার করা হয়েছে। এদিকে জলোচ্ছাসে নদীতে ভেসে যাওয়া ১৮টি হরিণ জীবিত উদ্ধার করেছে বনবিভাগ।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, চার দিনে সুন্দরবনের কটকা, কচিখালী, পক্ষীর চর, ডিমের চর, শেলার চর, নীলকমলসহ বিভিন্ন এলাকা থেকে মৃত প্রাণিগুলো উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া হরিণগুলো ইতিমধ্যে বনে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, বনজ সম্পদ ও বন্যপ্রাণির ক্ষয়ক্ষতির তথ্য জানতে বনবিভাগের সদস্যরা সুন্দরবনের বিভিন্ন এলাকায় তল্লাশি করছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। 

মিহির আরও জানান, রিমালে সৃষ্ট জলোচ্ছাসে সুন্দরবনের মধ্যে দিয়ে আট থেকে ১০ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে। পানির তোড়ে বন্যপ্রাণি আবাসস্থল হারিয়েছে এবং ভেসে গেছে। দুই একদিনের মধ্যে তল্লাশি শেষ করা হবে। এর পরে বন্যপ্রাণির মৃতদেহ পাওয়ার সম্ভাবনা অনেক কম।

প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী জানান, জলোচ্ছাসে লবণ পানি বনের মধ্যে আটকে গেছে। এতে দীর্ঘ মেয়াদি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বনবিভাগের হাতে সার্বিক তালিকা এলে সুন্দরবনের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

ঘূর্ণিঝড় রিমাল রোববার প্রথমে সুন্দরবনে আঘাত হনে। এর পর দীর্ঘ সময় ধরে ঝড়টি উপকূল অতিক্রম করে। এর প্রভাবে রোববার দুপুর, রাত এবং সোমবার দুপুরের নদ-নদীতে আট থেকে ১০ ফুট উচ্চতায় জলোচ্ছাস হয়। এতে বনের কটকা, কচিখালী, দুবলা, শেলা, নীলকমল, মান্দাবাড়িসহ বনের বিভিন্ন এলাকা ছিল পানিতে থই থই।

একাত্তর/এসি
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
৩১ মে ২০২৪, ১৮:৩৮
সুন্দরবনে রিমালের দগদগে ক্ষত, আরও মৃত ৩১ হরিণ উদ্ধার
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর