রিমাল মোকাবেলায় প্রস্তুত পশ্চিমবঙ্গ প্রশাসন

আপডেট : ২৬ মে ২০২৪, ০৫:০৬ পিএম

ঘুর্ণিঝড় রিমালের আবাহনের সুর ধ্বনিত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গেও। ইতিমধ্যেই কলকাতার একাংশে শুরু হয়েছে বৃষ্টি। কথা মতোই শনিবার রাতেই গভীর নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। রোববার সকালে রিমাল আরও শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শুধু কলকাতাই নয়, সুন্দরবন, দুই ২৪ পরগনাতেও চলেছে বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্যোগের পরিমাণ আরও বাড়তে শুরু করেছে।

শনিবার রাত থেকে উত্তাল দিঘা উপকূল। রোববার রীতিমতো দানবের আকার ধারণ করেছে সাগর। উত্তাল তাজপুর, শঙ্করপুর, মন্দারমণির সৈকতও। কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছেই। এই পরিস্থিতিতে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সমুদ্র তীরবর্তী এলাকায় দিঘা থানা ও দিঘা কোস্টাল থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের নিরাপদ স্থানে থাকার সতর্ক করা হচ্ছে।

আলীপুর আবহাওয়া অফিস বলছে, রোববার মধ্যরাতে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়বে রিমাল। বাংলাদেশের মংলাতে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়টির। ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৩৫ কিমি। গড়ে ১১০-১২০ কিমি গতিতে প্রবল বেগে ঝড় বেয়ে যাবে। কয়েক ঘণ্টা ধরে রিমালের দাপট জারি থাকবে। উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান।

সবশেষ পাওয়া খবর অনুযায়ী, রিমাল বাংলাদেশের খেপুপাড়া থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিমে ২৬০ কিমি দূরে রয়েছে। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে এই ঝড়ের দূরত্ব ছিল ২৪১ কিলোমিটার। সাগর দ্বীর থেকে দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান রয়েছে ঝড়ের। প্রসঙ্গত, মধ্যরাতে সাগর দ্বীপ ও খেপুপাড়ার মাঝের অংশ দিয়ে বয়ে যাওয়ার কথা রিমালের।

ঘূর্ণিঝড় রিমালের প্রাভবে কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার। হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও হাওয়ার বেগ একই থাকবে। এ ছাড়া, নদিয়া, পূর্ব বর্ধমানেও ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে তার গতি অপেক্ষাকৃত কম থাকবে। উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার বৃষ্টি বাড়বে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় মঙ্গলেবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাষ। সেখানে জারি হয়েছে লাল সতর্কতা।

ঘূর্ণিঝড় রিমালের আতঙ্কে বহু লোকাল ট্রেনও বাতিল করেছে পূর্ব রেল। শনিবারও বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছিল। সেই সঙ্গে রবি ও সোমবারেও হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে গুচ্ছ গুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদের সুরক্ষার স্বার্থেই এই তৎপরতা নিয়েছে পূর্ব রেল।

রোববার ২৬ মে দুপুর ১২টা থেকে সোমবার ২৭ মে সকাল ৯টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে সব বিমান ওঠা-নামা বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে প্রবল ঝড় ও বৃষ্টির আশঙ্কার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক কথায় রেমাল আতঙ্কে প্রায় স্তব্ধ কলকাতা বিমানবন্দর। একটানা ২১ ঘন্টা বিমান ওঠা-নামা বন্ধ থাকায় এক ধাক্কায় ৩৯৪ টি উড়ান বাতিল হয়েছে। এর মধ্যে ৩৪০টি বিমান ডোমেস্টিক এবং ৫৪টি আন্তর্জাতিক উড়ান।

রিমাল মোকাবিলায় সব প্রস্তুতি শেষ করেছে রাজ্য প্রশাসন। মানুষকে সচেতন করতে এলাকায় এলাকায় চলছে মাইকিং সতর্কতাও। সমুদ্র এবং নদীর ধার বরাবর চলছে প্রশাসনের মাইকিং। স্থানীয় মানুষদের তুলে নিয়ে যাওয়া হয়েছে সাইক্লোন সেন্টারে। মজুত রাখা হয়েছে সুপেয় পানি এবং শুকনো খাবার। প্রাকৃতিক দুর্যোগ এলেই উপকূলবর্তী এলাকার মানুষকেই বেশি সমস্যার মধ্যে পড়তে হয়।

 

এআরএস
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৬ মে ২০২৪, ১৭:০৬
রিমাল মোকাবেলায় প্রস্তুত পশ্চিমবঙ্গ প্রশাসন
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর