রিমাল: পশ্চিমবঙ্গে একজনের মৃত্যু, ঝরছে বৃষ্টিও

আপডেট : ২৭ মে ২০২৪, ১২:৫৬ পিএম

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে শিয়ালদহ উত্তর ও দক্ষিণ এবং হাওড়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। অনেক জায়গায় মেট্রো পরিষেবাও বন্ধ। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও।

রোববার রাত আটটার পর পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঝড়। রাত ১০টার পর থেকে ঝড়ের বেগ বাড়ে কলকাতায়। খবর হিন্দুস্তান টাইমস’র।

রিমালের আঘাতে মারা যাওয়া ব্যক্তি মোহাম্মদ সজীব  কলকাতার বিবির বাগান এলাকার বাসিন্দা।

সোমবার সকালেও আবহাওয়ার খুব একটা উন্নতি হয়নি। ঝড় থামলেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় বজ্রসহ বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এছাড়া মুর্শিদাবাদ এবং নদীয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ঝড়ের গতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার থাকতে পারে বলে।

কলকাতার রাস্তাঘাট রাত থেকেই জলমগ্ন। সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় নিচু এলাকাগুলো বন্যার কবলে পড়েছে। রিমালের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে গেছে। উপড়ে পড়েছে বিদ্যুতের খুঁটি। ফলে অনেক জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

রেললাইনের ওপর একাধিক গাছ উপড়ে পড়ায় শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার সবগুলো ও হাওড়ায় লোকাল ট্রেন চলাচল বন্ধ আছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনের উপর থেকে গাছ সরিয়ে ট্র্যাক পরীক্ষা করার পর ট্রেন চালানো সম্ভব হবে। আবহাওয়া খারাপ থাকায় সেই কাজ দ্রুত করা সম্ভব হচ্ছে না। ফলে রেল পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর ২১ ঘণ্টার জন্য ফ্লাইট অপারেশন স্থগিত করেছে। ৩৯৪টি ফ্লাইট বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে চালু হওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ায় তা এখনও বন্ধ রয়েছে বলে জানানো হয়েছে।

কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরও কার্যক্রম বন্ধ করে দিয়েছে। কলকাতা-আগরতলা রুটে বিমান চলাচল বন্ধ করেছে ত্রিপুরা সরকারও। ২৭ ও ২৮ মে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবারের পর থেকেই বৃষ্টি কমবে। মঙ্গলবার থেকে দক্ষিণের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।

 

একাত্তর/জো
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ১০:৪৮
রিমাল: পশ্চিমবঙ্গে একজনের মৃত্যু, ঝরছে বৃষ্টিও
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
প্রকৃতির তাণ্ডবে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ। থাইল্যান্ড, ভারত এবং মিয়ানমারে টানা মুষলধারে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৩০ জনের মর্মান্তিক...
ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও প্রকাশ্যে এলো চরম উত্তেজনার দৃশ্য। হুগলিতে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মুখপাত্র কুণাল ঘোষের গাড়িতে ডিম ও পাথর ছুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে একদল...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর