সরকারি ইতিবাচক তৎপরতা মানুষকে আস্থা জুগিয়েছে

আপডেট : ২৮ মে ২০২৪, ০৫:৩৯ পিএম

ঘূর্ণিঝড় রিমাল রোববার রাত ৯টার দিকে উপকূলীয় অঞ্চলের মূল ভূখণ্ডে আঘাত হানে। এ সময় সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ছিল ভাটার প্রবাহ। যার কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে প্লাবিত এলাকার মানুষেরা পড়েছে ভোগান্তিতে। যদিও ঘূর্ণিঝড় শুরুর আগেও সংশ্লিষ্ট সবগুলো মন্ত্রণালয় সতর্ক অবস্থান নেয়ায় আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবীরা প্রস্তুতি নিতে পেরেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক মনিটরিংয়ে রেখেছিলেন পুরো পরিস্থিতি। সোমবার ঘূর্ণিঝড় রিমাল যখন নিম্নচাপে রূপ নেয় তখনই ঘোষণা দেয়া হয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী মুহিববুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সরকার সার্বিকভাবে প্রস্তুত ছিলো। আঘাত হানার পূর্বে আশ্রয় কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় খাবার পৌঁছে দেওয়া হয়। আমরা নির্ধারিত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ এলাকার সকল লোককে নিরাপদ স্থানে সরিয়ে আনতে সক্ষম হয়েছি। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি হিসেবে আমরা সামরিক ও বেসামরিক সকল যানবাহনকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের মেডিকেল টিম সমূহ প্রস্তুত ছিলো এবং আছে। সামরিক বাহিনী ও নৌবাহিনীসহ প্রয়োজনীয় সকল বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছিলো।

এবারের দুর্যোগে নজর কেড়েছে বেশকিছু উদ্যোগ। তারমধ্যে একটি হলো নাানাবিধ হটলাইন। প্রবল ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় একগুচ্ছ নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। রোববার এক বিজ্ঞপ্তিতে রিমাল মোকাবিলায় বিতরণ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ জনগণকেও রিমাল মোকাবিলায় করণীয় সম্পর্কে বিস্তারিত জানায় তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরামর্শে বিদ্যুৎ বিভাগ বেশ কিছু কার্যক্রম হাতে নেয়। সম্ভাব্য আক্রান্ত প্রতিটি জেলায় খোলা হয় কন্ট্রোল রুম। এদিকে ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টির কারণে ভূমিধস ঘটলে দুর্ঘটনা কবলিত জেলা ও উপজেলাগুলোর ভূতাত্ত্বিক জরিপ অধিদফতরের (জিএসবি) অফিসে যোগাযোগ করতে বলা হয়।

দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ঘূর্ণিঝড় রিমালের কারণে ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে ঝড়ে পন্টুন ক্ষতিগ্রস্ত হওয়ায় দৌলতদিয়ার তিনটি ঘাটের মধ্যে একটি বন্ধ রয়েছে। অন্যদিকে, দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ৫০ ঘণ্টা পর লঞ্চ চালু হয়েছে। এত দীর্ঘস্থায়ী ঝড়ের পরে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সবাই একযোগে কাজ করে যাচ্ছে।

দৌলতদিয়া ঘাটে কর্মরত বিআইডব্লিউটিএ’র ট্রাফিক সুপারভাইজার শিমুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলে পুনরায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

কেবল উপকূলে নয়, ঢাকাতেও নেওয়া হয় বেশকিছু কার্যকর ব্যবস্থা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার প্রধান প্রধান সড়কগুলো থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বর্ষণে জমে থাকা পানি নিষ্কাশন করেছে বলে দাবি করছে সংস্থাটি। ডিএনসিসির হটলাইনে (১৬১০৬) ২৪ ঘণ্টায় ২৮১ নাগরিক ফোন করে জলাবদ্ধতাসহ নানান সমস্যার কথা জানিয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন বলেন, হটলাইনে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৮১ জন নাগরিক ফোন করে গাছ ভেঙে পড়া ও পানি জমে থাকার তথ্য জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে কুইক রেসপন্স টিম পৌঁছে ভাঙা গাছ ও পানি অপসারণ করা হয়েছে।

দল হিসেবে আওয়ামী লীগের কর্মীদের বিশেষ নির্দেশ দেয়া হয়। দলের সংশ্লিষ্ট সাংগঠনিক ইউনিটগুলো ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যাবে জানিয়ে সোমবার ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতি একটু স্বাভাবিক হলে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাওয়ার কথা জানিয়েছেন। এ সময় তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

এআরএস
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ১৭:৩৮
সরকারি ইতিবাচক তৎপরতা মানুষকে আস্থা জুগিয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া।
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের সাত জেলায় ১৬ জনের মৃত্যুসহ বিধ্বস্ত হয়েছে উপকূল ও এর আশপাশে ১৯ জেলার প্রায় পৌনে দুই লাখ ঘরবাড়ি। ঝড়ে ঘর হারানো এই মানুষগুলোর জন্য আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী শেখ...
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের ২০ জেলায় ছয় হাজার ৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। 
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর সুন্দরবন থেকে আরও ৪৫টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গেলো তিনদিনে সুন্দরবন থেকে মৃত অবস্থায় ৯৬টি হরিণ এবং দু’টি বন্য শূকর উদ্ধার করে বন বিভাগ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর