ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত দেড় লাখ বাড়ি 

আপডেট : ২৭ মে ২০২৪, ০৬:২০ পিএম

প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেড় লাখের বেশি বাড়িঘর সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। 

ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষের মধ্যে প্রায় আট লাখ আশ্রয়কেন্দ্রে উঠেছে, সেখানে আশ্রিত গৃহপালিত পশুর সংখ্যাও অর্ধলাখের বেশি।

ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে সোমবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। 

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান শামীম হাসান ভুঁইয়া বলেছেন, রোববার সন্ধ্যায় আঘাত আনা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মঙ্গলবারও সারা দেশে বৃষ্টি হবে। স্থল নিম্নচাপে পরিণত হওয়া রিমান অস্তিত্বহীন হবে সিলেট গিয়ে।

প্রতিমন্ত্রী মহিববুর জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলো হলো-খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালি, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, নড়াইল, গোপালগঞ্জ, শরীয়তপুর ও যশোর। 

আর এসব জেলায় ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১০৭ এবং ইউনিয়নের ও পৌরসভার সংখ্যা ৯১৪ বলেও জানান তিনি। 

ঘূর্ণিঝড়ে ১০ জনের মৃতু্যুর খবর পাওয়ার কথা জানিয়ে মহিববুর বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাথে কথাবার্তা হচ্ছে।

তিনি জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭ লক্ষ ৫৮ হাজার ৯৬ জন। সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেছে ৩৫ হাজার ৪৮৩টি ঘরবাড়ি। আর আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে এক লাখ ১৪ হাজার ১৯২টি ঘরবাড়ি।

ঘুর্ণিঝড়ের সতর্কবার্তা পেয়েই উপকূলীয় জেলাগুলোতে ৯ হাজার ৪২৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয় বলে জানান প্রতিমন্ত্রী। 

বলেন, আশ্রয়কেন্দ্র ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে আট লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। গরু-মহিষ, ছাগল-ভেড়াসহ আশ্রিত পশুর সংখ্যা ৫২ হাজার ১৪৬।

আর দুর্গত মানুষদের চিকিৎসা দিতে এক হাজার ৪৭১টি মেডিকেল টিম গঠন করে মাঠে নামানো হয়েছে জানান মহিববুর। 

তিনি বলেন, দুর্যোগকবলিত মানুষের সাহায্যে ইতিমধ্যে কাজ শুরু করেছি আমরা। ক্ষতিগ্রস্তদের অনুকূলে ছয় কোটি ৮৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। 

এর মধ্যে ১৫ জেলায় তিন কোটি ৮৫ লাখ নগদ টাকা এবং পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন চাল, পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার, শিশুখাদ্য ও গোখাদ্য কেনার জন্য দেড় কোটি করে টাকা হয়েছে হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। 

আরবি
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ১৭:৪৬
ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৭ লাখ মানুষ, বিধ্বস্ত দেড় লাখ বাড়ি 
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৪ লাখ ১৪ হাজার ৮৯ জন। মোট ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ দুই লাখ আট হাজার ৫৭৩ হেক্টর।
দেশের উত্তর পূর্ব ও পূর্বাঞ্চলে বন্যায় প্রায় আট হাজার কিলোমিটার সড়ক ও এক হাজার ১০১টি সেতু-কালভার্টের ক্ষতি হয়েছে।
দেশে চলমান ভয়াবহ বন্যায় আট জেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে; আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৯ লাখের বেশি বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের সাত জেলায় ১৬ জনের মৃত্যুসহ বিধ্বস্ত হয়েছে উপকূল ও এর আশপাশে ১৯ জেলার প্রায় পৌনে দুই লাখ ঘরবাড়ি। ঝড়ে ঘর হারানো এই মানুষগুলোর জন্য আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী শেখ...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর