রাইসির সঙ্গে কপ্টারে যারা ছিলেন

আপডেট : ১৯ মে ২০২৪, ১০:৪৪ পিএম

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানকে বহন করা হেলিকপ্টার রোববার আজারবাইজান সীমান্তের পাহাড়ি এলাকা অতিক্রমের সময় বিধ্বস্ত হয়েছে এবং দুর্ঘটনাস্থল থেকে আসা খবর খুবই উদ্বেগজনক বলে জানিয়েছেন ইরানের এক কর্মকর্তা। খবর রয়টার্সের 

নাম প্রকাশ না করার শর্তে তেহরানের ওই কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হবার পর প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী জীবন ঝুঁকিতে থাকতে পারে। 

তিনি বলেন, আমরা সবাই আশবাদি, তবে হেলিকপ্টার দুর্ঘটনাস্থল থেকে আসা সবশেষ খবর খুবই উদ্বেগজনক। 

যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেটিতে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ান ছাড়াও আরও দুই শীর্ষ কর্মকর্তা ছিলেন। এদের মধ্যে একজন হলেন আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলি-হাসেম। তিনি ওই অঞ্চলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতিনিধি ছিলেন। এছাড়া, পূর্ব আজারবাইজানের গভর্নর মজিদ খোদা বক্স হেলিকপ্টারটিতে ছিলেন। 

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল। তবে কথার মধ্যই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরিমধ্যে ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ শুরু করেছেন। 

রাইসির ওই হেলিকপ্টারের সঙ্গে আরও দুটি হেলিকপ্টার ছিলো। সেগুলো অক্ষত অবস্থায় ফিরে এসেছে। এই দুটো কপ্টারে জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহণমন্ত্রী মেহেরদাদ বাজারপাস ছিলেন। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কোন ধরনের ছিল, তা এখনো জানা যায়নি।

একাত্তর/এসি
টাইমলাইন: দুর্ঘটনার কবলে ইরানি প্রেসিডেন্ট
১৯ মে ২০২৪, ২২:৩৭
রাইসির সঙ্গে কপ্টারে যারা ছিলেন
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর