স্বজনদের আনতে স্রোতের তোড়ে প্রাণ দিলো যুবক

আপডেট : ২৬ মে ২০২৪, ০৯:৪১ পিএম

প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ারের স্রোতের তোড়ে ভেসে প্রাণ হারিয়েছেন পটুয়াখালীর এক যুবক। কয়েকঘণ্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার দুপুর থেকেই উত্তাল হয়ে উঠে সাগর। তীব্র জোয়ারের ধাক্কায় বিভিন্ন জায়গায় উপকূল রক্ষা বাঁধ ভেঙে পড়ে হুহু করে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে। প্লাবিত হয়ে যায় বিস্তীর্ণ অঞ্চল। 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বেড়িবাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় পানি ঢুকে সড়কগুলো তলিয়ে যায়। নিহত শরীফ হাওলাদারের (২৭) বাড়ি ধূলাসর ইউনিয়নের কাউয়ারচরের অনন্তপাড়ায়। 

দুর্যোগ পরিস্থিতি অবনতি ঘটলে বাড়িতে থাকা স্বজনদের আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু করেন শরীফ। শরীফের ফুফু থাকেন কাউয়ার চর এলাকায়। সেখানে তোর বোনও বোনও ছিলেন। 

দুপুর ১২টার দিকে অনন্তপাড়া থেকে বড় ভাইকে সঙ্গে নিয়ে ফুফু ও বোনকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে আনতে রওনা হন শরীফ। ততক্ষণে জোয়ারের তোড়ে তলিয়ে গেছে সড়ক। 

তাই সাঁতার কেটেই স্বজনদের উদ্ধারে রওনা হন শরীফ ও তার ভাই। কিন্তু প্রবল জোয়ারের স্রোতের কাছে হার মানতে হয় শরীফের। তাকে ভাসিয়ে নিয়ে যায় পানির স্রোত। 

এরপর অসংখ্য এলাকাবাসী মিলে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুজি করে শরীফকে খুঁজে পান। কিন্তু ততক্ষণে অনন্তলোকে পাড়ি জড়িয়েছেন তিনি। নিহত শরীফের বাড়িতে চলছে শোকের মাতম। তার তিন বছরের একটি মেয়ে রয়েছে। শরীফের বাবার নাম আবদুর রহিম। 

আরবি
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৬ মে ২০২৪, ২০:২৯
স্বজনদের আনতে স্রোতের তোড়ে প্রাণ দিলো যুবক
পটুয়াখালীর দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ‘বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে রকমান ব্যাপারী বাড়ি পর্যন্ত’ এক কিলোমিটার সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নথিপত্রে পিচঢালা পাকা)...
প্রায় দুই বছর পর পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের প্রথম টার্মিনালের ৬৫০ মিটার জেটিতে সরাসরি বার্থিং করেছে একটি বিদেশি পণ্যবাহী বড়ো জাহাজ। 
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর