স্থগিত ২৩ উপজেলা ভোটের তারিখ ঘোষণা 

আপডেট : ২৯ মে ২০২৪, ০৩:৫৪ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলসহ দেশের অন্যান্য জায়গায় স্থগিত করা উপজেলাগুলোর ভোটের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরমধ্যে ২০ উপজেলায় ভোট হবে ৯ জুন। আর তিন উপজেলায় ভোট হবে পাঁচ জুন। 

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান। বলেন, ঘূর্ণিঝড়ের কারণে ১৮টি উপকূলীয় ও একটি পার্বত্য উপজেলার ভোট স্থগিত করা হয়েছিল। 

পরে বিদ্যুৎ সমস্যার কারণে চাঁদপুরের দুটি উপজেলা এবং সড়ক যোগাযোগ সমস্যার কারণে নেত্রকোনার খালিয়াজুড়িতে স্থগিত করা হয়। দুর্যোগের কারণে সবমিলিয়ে দুইবারে ২২টি উপজেলা ভোট স্থগিত ঘোষণা করা হয়। আর মামলার কারণে স্থগিত হয় চান্দিনা উপজেলা ভোট। 

উপকূলে স্থগিত হওয়া উপজেলাগুলো হলো- বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা, খুলনার কয়রা, ডুমুরিয়া, পাইকগাছা, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী সদর, দুমকী, মির্জাগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া, বরগুনার বামনা ও পাথরঘাটা। 

এছাড়া রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা, নেত্রকোনার খালিয়াজুরী এবং চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। 

স্থগিত হওয়া এসব উপজেলার মধ্যে চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ ও কুমিল্লার চান্দিনার ভোট হবে পাঁচ জুন, বাকিগুলোতে ৯ জুন। 

আরবি
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৯ মে ২০২৪, ১৪:২৭
স্থগিত ২৩ উপজেলা ভোটের তারিখ ঘোষণা 
আগামী বছরের মে মাসের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। মোট পাঁচ ধাপে আগামী ২৭ মে ২০২৭ সালের মধ্যে সব ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সম্পন্ন...
‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী নিজেদের সব ধরণের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার...
আগামী সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের বহুল প্রতীক্ষিত রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওই দিন কমিশন বৈঠকে চূড়ান্ত করে রোডম্যাপ ঘোষণা করা হবে।
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর