রিমালের প্রভাবে পাঁচ জেলায় পাহাড়ধসের আশঙ্কা

আপডেট : ২৬ মে ২০২৪, ০৪:১৮ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ভারী বৃষ্টিপাতের সঙ্গে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাসহ পাঁচ জেলায় যোগ হয়েছে অতিবৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা।

রোববার ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আবহাওয়া অধিদপ্তরের ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

এরই মধ্যে পাহাড়ি এলাকাগুলোতে পাহাড়ধসের বিষয়ে সতর্ক করতে মাইকিং শুরু হয়েছে।

বিকেল তিনটার দিকে আবহাওয়া অধিদপ্তরের ব্রিফিংয়ে পরিচালক আজিজুর রহমান জানান, ঘূর্ণিঝড়টির এখনও গতিপথ উত্তরমুখী। কেন্দ্র অতিক্রমের পর এর নিম্নভাগের প্রভাব থাকবে সারারাত। স্থলভাগে পুরোপুরি উঠার এটি দুর্বল হয়ে স্থলচাপ আকারে থাকবে। ল্যান্ডফলের পর প্রবল বৃষ্টি হবে। দিনে গড়ে ২০০-৩০০ মিমি বৃষ্টি হতে পারে।

তিনি আরও জানান, এর সামনে এগিয়ে আসার গতি ১৩ কিমি আর কেন্দ্রের গতি ৯০-১২০ কিমি। আইলার মত একই ক্যাটাগরির ঘূর্ণিঝড় রিমাল। তবে প্রত্যেকটি স্টর্ম বডিরই আলাদা বৈশিষ্ট্য থাকে।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলেছে, প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া রিমালের প্রভাবে দেশের ১৬ জেলায় ৮ থেকে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। ইতোমধ্যে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রোববার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে রিমাল বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের কাছের এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
আগামী রোববার থেকে দেশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে, যা টানা পাঁচ থেকে সাতদিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
দেশজুড়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী তিন দিন ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসময়ে দেশের পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করেছে। এর প্রভাবে দেশের সাত বিভাগে শুরু হতে পারে টানা ভারী থেকে অতিভারী বর্ষণ, যা পার্বত্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর