এখনও অচল দেশের ৪৫% মোবাইল সাইট

আপডেট : ২৮ মে ২০২৪, ০৫:৪০ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারাদেশে এখনও ৪৫ শতাংশ মোবাইল সাইট অসচল রয়েছে বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।

টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থাটি মঙ্গলবার জানিয়েছে রিমালের প্রভাবে সারা দেশে ৫৬ শতাংশ নেটওয়ার্ক অসচল হয়েছিলো। তা কমে এখন ৪৫ শতাংশে পৌঁছেছে।

নেটওয়ার্ক সাইট অসচল থাকার কারণ হিসেবে বিটিআরসি বলেছে, প্রায় সব ক্ষেত্রেই সাইট অসচল হবার কারণ দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ না থাকা। পরবর্তীতে বিদ্যুৎ সংযোগ ফিরে আসায়  সাইটগুলো সচল হচ্ছে।

সংস্থাটি বলছে, চারটি জেলায় অসচল সাইটের সংখ্যা পাঁচ শতাংশের নিচে থাকায় সেসব এলাকার নেটওয়ার্ক ঘূর্ণিঝড়ে প্রভাব মুক্ত ধরে নেয়া যায়।

মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল অপারেটরস অব বাংলাদেশ (এমটব) সোমবার সন্ধ্যায় জানায়, নেটওয়ার্ক দ্রুত ফিরিয়ে আনতে মোবাইল অপারেটররা বিদ্যুৎ কর্তৃপক্ষ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।

রোববার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বাংলাদেশের স্থলভাগে ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও রেখে গেছে বিশাল সব ক্ষতচিহ্ন। সময়ের সঙ্গে সঙ্গে উঠে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আসার পর দক্ষিণাঞ্চলের বিশাল এলাকায় দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট।

এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে ১০ হাজারের বেশি মোবাইল টাওয়ার বা বেস ট্রান্সসিভার স্টেশন (বিটিএস) সেবা দিতে পারছে না। এর প্রভাবে দক্ষিণের জেলাগুলোর লাখ লাখ মানুষের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন। এতে করে নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়ছেন তারা।

বরগুনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, খুলনাসহ আরও কয়েকটি জেলার মানুষ মোবাইল সেবা না পাওয়ার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কেএসএইচ
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ১৬:৩৯
এখনও অচল দেশের ৪৫% মোবাইল সাইট
বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশের সংশোধন প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে। এতে বলা হয়েছে, কখনোই ইন্টারনেট সেবা বন্ধ করা যাবে না এবং সিম ও ডিভাইস রেজিস্ট্রেশনের তথ্য ব্যবহার করে নাগরিককে...
স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
ব্যবহারকারীদের সুবিধার জন্য ইন্টারনেটের দাম কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ-উল বারী।
মোবাইল নেটওয়ার্ক ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেয়নি বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর