ইরানের প্রেসিডেন্ট রাইসি মারা গেছেন: রয়টার্স

আপডেট : ২০ মে ২০২৪, ১১:৩৫ এএম

ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন। সোমবার রয়টার্সের প্রতিবেদনে দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের এক ঊধ্বর্তন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমিরাব্দুল্লাহিয়ান নিহত হয়েছেন।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি নিশ্চিত করেছে যে, দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিতে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটিকে পাওয়া গেছে। হেলিকপ্টারের পুরো কেবিন উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত ও পুড়ে গেছে বলেও জানায় রেড ক্রিসেন্ট।

বিবিসির খবরে রাষ্ট্রীয় টিভির বরাতে বলা হয়েছে ধ্বংসাবশেষস্থলে ‘প্রাণের কোনো চিহ্ন নেই’।

সোমবার সকালে ইরানি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ইরানী রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেন কলিভান্দ কোনো বিস্তারিত তথ্য দেননি। তবে, তিনি বলেছেন যে ‘পরিস্থিতি ভালো নয়’।

তখনি ধারণ করা হয়েছিলো, হেলিকপ্টারটি যেভাবে বিধ্বস্ত হয়েছে, তাতে যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, প্রেসিডেন্ট রাইসিকে বেল ২১২ মডেলের একটি হেলিকপ্টার বহন করছিল। এই মডেলটি যুক্তরাষ্ট্রে তৈরি।

১৯৭৯ সালের বিপ্লবের পরে যুক্তরাষ্ট্রের এটি ইরানের কাছে বিক্রি করার কথা নয়। সে হিসেবে উড়োযানটি অন্তত ৪৫ বছরের পুরনো।

এর আগেও আকাশপথে দুর্ঘটনায় দেশটির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। প্রতিরক্ষা ও বিভিন্ন সময়ে পরিবহনমন্ত্রী, ইরানের রেভল্যুশনারি গার্ড ও সেনাবাহিনীর কমান্ডার বিমান বা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন।

সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা।

পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে হয়েছে, মূলত বৈরী আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

এ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি দেশবাসীর উদ্দেশে বলেছেন, যা–ই ঘটে থাকুক না কেন, রাষ্ট্র পরিচালনার কাজে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না। ইরানের পারমাণবিক প্রকল্প ও পররাষ্ট্রনীতির বিষয়ে সর্বোচ্চ সিদ্ধান্ত খামেনির কাছ থেকেই আসে।

একাত্তর/আরএ
টাইমলাইন: দুর্ঘটনার কবলে ইরানি প্রেসিডেন্ট
২০ মে ২০২৪, ১০:৩৫
ইরানের প্রেসিডেন্ট রাইসি মারা গেছেন: রয়টার্স
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের বাসভবনে মার্কিন-ইসরাইলি যৌথ বিমান হামলায় ক্ষয়ক্ষতির প্রথম ভিডিও চিত্র প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। এক সপ্তাহব্যাপী বিশাল...
প্রকৃতির ভয়াবহ রূপ যখন হঠাৎ কোনো সতর্কবার্তা ছাড়াই আঘাত হানে, তখন বেঁচে থাকার জন্য প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে মহামূল্যবান। ভেনেজুয়েলায় সম্প্রতি আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের সময় আধুনিক প্রযুক্তির কল্যাণে...
ইরানের আকাশসীমায় নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের জন্য পরিচালিত একটি বিশেষ অভিযানের সময় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক আকাশযান ধ্বংস করার দাবি করেছে তেহরান। রোববার ইরানি সামরিক কর্মকর্তারা...
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ এক ভয়াবহ রূপ ধারণ করেছে। সোমবার সন্ধ্যায় মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ‘ভুল’...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর