রিমালের তাণ্ডব নৃত্য শুরু, প্রস্তুত বাংলাদেশও

আপডেট : ২৬ মে ২০২৪, ০৯:৪৮ পিএম

ঘুর্ণিঝড় রিমালের তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে। উপকূলীয় এলাকা অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় রিমাল। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর । দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশও। বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা! বন্ধ করা হয়েছে অভ্যন্তরীণ নৌযান চলাচল। বন্ধ রয়েছে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেলেও!

ঘূর্ণিঝড়টির গতিপথ পায়রা ও মোংলা বন্দর সবচেয়ে কাছে ছিলো। প্রবল ঘূর্ণিঝড় রিমাল ওই এলাকাগুলো অতিক্রম করছে। এর আগেই উপকূলীয় জেলাগুলোতে ঢুকে গেছে জোয়ারের পানি, ভেসে গিয়ে মারা গেছে পটুয়াখালীর এক যুবক । জীবন বাঁচাতে বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে লাখো মানুষ। যেন কোন এক ভয়ংকর দানব সর্বশক্তি দিয়ে দিয়ে চালাচ্ছে তাণ্ডব। তা থেকে বাঁচতে ও বাঁচাতে ছোটাছুটি শুরু হয়ে গেছে চারদিকে!

সাগর যদি রাগ করে তাহলে তার সবচেয়ে বড় শিকার বাংলাদেশই । যেন আজন্ম কোন শত্রুতা বাংলাদেশের সাথে! তার ভয়ংকর ছোবলে নিয়মিতই ক্ষতবিক্ষত হয় বাংলাদেশের উপকূল। মানুষ মরে, আবাদি জমি ডুবে যায় লোনা জলে- পশুপাখির অবস্থা হয় আরও করুণ। অসহায় মানুষদের কান্নার জলে যেন আরও নোনতা হয়ে ওঠে নির্দয় সাগর! বিলিয়ন ডলারের ক্ষতি কাটাতে লড়ই করতে হয় পুরো দেশকেই!

এবার এলো সর্বনাশা রিমাল। ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার মধ্যে উপকূলজুড়ে তান্ডব শুরু করেছে রিমাল। গত কয়েক বছরে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি দেখা গেলেও কোন অদৃশ্য কারণে যেন বেঁচে গেছে বাংলাদেশ । সে ঝড় গিয়ে ঠেকেছে পাশের দেশগুলোতে । কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। উইন্ডি যা বলছে তাতে দেখা যাচ্ছে- অলৌকিক কোন কারণ ছাড়া- কপালে শনিই আছে উপকূলের!

২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলার আঘাতে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ উপকূলের বিভিন্ন স্থানে ৫৯৭ কিলোমিটার বাঁধ জলোচ্ছ্বাসে ভেসে যায়। টানা ১৫ ঘণ্টার ঝড় ও ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকা লন্ডভন্ড হয়ে যায়। ঘূর্ণিঝড় রিমালও আইলার মতো উপকূলীয় এলাকায় ক্ষতচিহ্ন রেখে যেতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্ক না হলে ভয়াল রাত অপেক্ষা করছে উপকূলের জন্য!

রোববার সন্ধ্যা ছয়টা নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্র আঘাত করে পটুয়াখালীর খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ডে। তিন থেকে চার ঘণ্টার মধ্যে কেন্দ্র অতিক্রমের পর উপকূল পার হবে ঝড়ের পেছনের অংশ। রিমালের প্রভাবে উপকূলীয় কয়েকটি জেলার দ্বীপ ও চরে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। তবে এবার ব্যাপক ধ্বংসযজ্ঞ ঠেকিয়ে দেবে বাংলাদেশের ‘ফুসফুস’ সুন্দরবন।

 

একাত্তর/জো
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৬ মে ২০২৪, ২১:৪৮
রিমালের তাণ্ডব নৃত্য শুরু, প্রস্তুত বাংলাদেশও
নাশকতা ও তাণ্ডব চালিয়ে মানুষের কল্যাণে নির্মাণ করা উন্নয়ন স্থাপনা যারা ধ্বংস করছে তাদেরকে রুখে দিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে রাষ্ট্রীয় নানা স্থাপনায় নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা।
কোটা আন্দোলনের নামে সারাদেশে চালানো ভয়াবহ তাণ্ডব ও নাশকতায় ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন স্থাপনায় হামলা ও...
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে দেশের সাত জেলায় ১৬ জনের মৃত্যুসহ বিধ্বস্ত হয়েছে উপকূল ও এর আশপাশে ১৯ জেলার প্রায় পৌনে দুই লাখ ঘরবাড়ি। ঝড়ে ঘর হারানো এই মানুষগুলোর জন্য আশার বাণী শোনালেন প্রধানমন্ত্রী শেখ...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর