বৃষ্টিতে তলিয়েছে চট্টগ্রাম 

আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:৫০ পিএম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতি ভারী বর্ষণে আবারও প্রায় অচল হয়ে পড়েছে চট্টগ্রাম মহানগরীতে। এতে চরম দুর্ভোগে পড়েছে বন্দরনগরীর বাসিন্দারা। ২০৫ মিলিমিটার বৃষ্টিতে অবরুদ্ধ হয়ে পড়েছে নগরবাসী।

ঝড়ো হাওয়ার প্রভাব তেমন না পড়লেও চট্টগ্রামে বৃষ্টি শুরু হয় ভোররাত থেকে। দুপুর গড়াতেই বিভিন্ন জায়গায় কোমর সমান পানি জমে যায়। গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলি চলে পানির নিচে। ঘর থেকে বের হয়ে বিপাকে সাধারণ মানুষ।

রোববার সন্ধ্যায় ১২০ কিলোমিটার বেগে সুন্দরবন দিয়ে উপকূলে আঘাত হানে রিমাল। জলোচ্ছ্বাসে প্লাবিত হয় সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলাসহ কয়েকটি জেলার বিভিন্ন এলাকা। 

বৃষ্টিপাত ঝুরিয়ে ঘূর্ণিঝড় রিমাল স্থল নিম্নচাপে পরিণত হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর সঙ্গে প্রবল জোয়ারের পানি নদীতে ঢুকে জলাবদ্ধতা আরও বেড়ে যেতে পারে বলে আশঙ্কা। 

জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষ। তারা বলছেন, বৃষ্টির কারণে রাস্তায় যানবাহন কম। এ সুযোগে বাড়তি ভাড়া নিচ্ছে রাস্তায় চলা অল্প সংখ্যক যানবাহন।

এদিকে জলাবদ্ধতার কারণে শুলকবহর, চকবাজারসহ বিভিন্ন নীচু এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে ১৪ হাজার কোটি টাকায় চারটি প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ড। 

২০২০ সালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবায়নকারী সংস্থাগুলো বলছে, পুরোপুরি শেষ হতে সময় লাগবে ২০২৬ সালের জুন পর্যন্ত।

আরবি
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৭ মে ২০২৪, ১৬:৪৮
বৃষ্টিতে তলিয়েছে চট্টগ্রাম 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর