রিমালের আঘাত সন্ধ্যায়, উপকূল পার হবে কয়েক ঘণ্টায়

আপডেট : ২৬ মে ২০২৪, ০৪:১৫ পিএম

প্রবল ঘূর্ণিঝড় রিমাল সন্ধ্যা ছয়টা নাগাদ উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আঘাতের পর উপকূল অতিক্রম করতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ২০০ এবং মোংলা থেকে ২২০ কিলোমিটার দুরে রয়েছে। 

তবে এরি মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূলে পৌঁছে যাওয়ায় বিভিন্ন জায়গায় ঝড়ো ও দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে। 

বিক্ষুব্ধ হয়ে উঠেছে সাগর। তীব্র জোয়ারের ধাক্কায় বিভিন্ন জায়গায় উপকূল রক্ষা বাঁধ ভেঙে পড়েছে। হুহু করে লোকালয় ঢুকে পড়ছে সাগরের পানি। প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। 

আবহাওয়া অফিস বলছে, সন্ধ্যা ছয়টা নাগাদ ঘূর্ণিঝড়ের কেন্দ্র আঘাত করবে পটুয়াখালীর খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ডে। তিন থেকে চার ঘণ্টার মধ্যে কেন্দ্র অতিক্রমের পর উপকূল পার হবে ঝড়ের পেছনের অংশ। 

প্রবল ঘূর্ণিঝড়ে কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটা গতিবেগ রয়েছে ৯০ কিলোমিটার, যা ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। 

রিমালের প্রভাবে উপকূলীয় কয়েকটি জেলার দ্বীপ ও চরে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। 

এর প্রভাবে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ করা হয়েছে অভ্যন্তরীণ নৌযান চলাচল।

এদিকে উপকূলীয় অঞ্চলের মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোতে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। 

ঘূর্ণিঝড় রিমালের ঝুঁকির কথা মাথায় রেখে চার হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং এরি মধ্যে ৫০ শতাংশ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মহিবুর রহমান।

আরবি
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
ঘূর্ণিঝড় রিমালে পটুয়াখালীর গ্রামীণ জনপদে বেশিরভাগ সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে নদীর তীরবর্তী এবং ইউনিয়ন কানেকটিং সড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। 
ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত ২০ উপজেলা পরিষদের মধ্যে ১৯টিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।  
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতবিক্ষত ভোলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। পানি উন্নয়ন বোর্ডের হিসাব বলছে, বেড়িবাঁধের প্রায় ১০ কিলোমিটার এলাকা বিধ্বস্ত হয়েছে।
ঘূর্ণিঝড় রিমাল অতিবাহিত হওয়ার বারোদিন পরও গলাচিপা উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ অর্ধশতাধিক গ্রাহক বিদ্যুৎ সংযোগ পায়নি বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। বিদ্যুৎ না থাকার কারণে বিদ্যালয়ের...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর