ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর আবারও হামলা, নিহত ১৯

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৯:২৬ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণ-পূর্বে ত্রাণের অপেক্ষায় থাকা ভিড়ে আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এ হামলায় কমপক্ষে ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩ জন।

গাজার মিডিয়া অফিসের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগেও গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর একই ধরনের বর্বর হামলা চালিয়েছে ইসরাইল। গেলো মাসের ওই হামলায় অন্তত ১০৪ ফিলিস্তিনি নিহত এবং ৭৬০ জন আহত হন। 

শনিবার এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানায়, ইসরায়েলি দখলদার বাহিনী একটি গণহত্যা চালিয়েছে। আল-কুয়েত গোলচত্বরের কাছে আটা ও সাহায্যের জন্য অপেক্ষা করছিলেন হাজার হাজার ফিলিস্তিনি, এসময় সেখানে হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আরও ২৩ জন বেসামরিক নাগরিক। 

এদিন ইসরাইলি সেনাবাহিনী এবং ট্যাংকগুলো মেশিনগান দিয়ে ‘অভুক্ত লোকদের দিকে গুলি চালায় যারা আটা এবং সাহায্যের জন্য অপেক্ষা করছিলো। 

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ‘বেসামরিক নাগরিকদের ওপর ভারী গুলি চালানো হয়েছে’। পরে আহতদের উদ্ধার করে নিকটবর্তী আহলি আরব হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কিন্তু গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ায় আহতদের অনেককে হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে অনেকে গুরুতরভাবে জখম হয়েছেন, তাদের মধ্যে কেউ কেউ ছুরির আঘাতে আহত হয়েছেন। সেখানকার বাস্তবতা দুঃখজনক, কঠিন এবং চ্যালেঞ্জিং বলেও জানান তিনি। 

ঘটনার প্রত্যক্ষদর্শী আলা আল-খুদারি আল জাজিরাকে জানিয়েছেন, হামলায় অনেকে নিহত এবং আহত হলেও, তখনও তারা তাদের বাচ্চাদের জন্য খাবার সংগ্রহের চেষ্টা করেছিলো।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর