হিজবুল্লাহর ৩০০ লক্ষ্যবস্তুতে নতুন করে ইসরাইলি হামলা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর তিন শতাধিক লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। নতুন করে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে এ বিমান হামলা শুরু হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)।

এ সময় লেবানিজদের নিজেদের নিরাপত্তার স্বার্থে হিজবুল্লাহর অবস্থান থেকে দূরে সরে যাওয়ার নির্দেশ দেয় লেবানন কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ফোনে এ সংক্রান্ত সতর্কবার্তাও পাঠানো হয়। পাঠানো বার্তায় হিজবুল্লাহ অস্ত্র লুকিয়ে রাখার জন্য যেসব আবাসিক ভবন ব্যবহার করেছে, সেসব ভবন থেকে বাসিন্দাদের দূরে সরে যেতে বলা হয়।

লেবাননের তথ্যমন্ত্রী জিয়াদ মাকারি এটাকে মানসিক যুদ্ধ বলে অভিহিত করেছেন।

এদিকে, লেবাননের টেলিকম কোম্পানি ওজেরোর প্রধান ইমাদ ক্রেইদিয়েহ রয়টার্সকে বলেছেন, সোমবার ৮০ হাজারের বেশি স্বয়ংক্রিয় ফোনকল ধরা পড়েছে। এগুলোকে মানুষের মনের ওপর প্রভাব বিস্তারকারী কৌশল হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদরায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, এখন পর্যন্ত হিজবুল্লাহর ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব জায়গায় হিজবুল্লাহ অস্ত্র মজুদ করেছে বলে দাবি করেন তিনি।

এর আগে, লেবাননে আক্রমণ গভীর করা হচ্ছে এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকবে বলে তার কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিওবার্তায় জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। 

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৭
হিজবুল্লাহর ৩০০ লক্ষ্যবস্তুতে নতুন করে ইসরাইলি হামলা
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর