মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১২:৪০ পিএম

ইরানের ইসরাইল আক্রমণের পর মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির আশঙ্কা নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার সকালে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ক্রমবর্ধমান সংঘাত মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বুধবার একটি জরুরি বৈঠক বসবে বলে ঘোষণা দিয়েছেন কাউন্সিলের সুইস প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের সুইস মিশনের এক মুখপাত্র বলেন, নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় ‘আমরা একটি বৈঠকের সময় নির্ধারণ করেছি’।

মঙ্গলবার ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সাইয়্যেদ হাসান নাসরাল্লাহসহ আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার মৃত্যুর প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি বলেছেন, ‘ইসরাইল কোনও প্রতিহংসামূলক পদক্ষেপ না নিলে আমাদের আক্রমণের আপাতত এখানেই সমাপ্তি। তবে যদি আবারও উসকানি দেওয়া হয়, আমাদের দিক থেকেও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

মঙ্গলবারের হামলায় ইরান অন্তত ১৮০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসরাইল। এদিকে, দীর্ঘদিনের মিত্র ইসরাইলের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ হামলার জন্য তেহরানকে ‘মারাত্মক পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউজ।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
০২ অক্টোবর ২০২৪, ১২:৪০
মধ্যপ্রাচ্য ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর