বৈরুতে ইসরাইলি বিমান হামলায় ছয়জন নিহত

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১২:০৫ পিএম

আবারও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবারের এ হামলায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে মারাত্মক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পরদিনই এ হামলা চালালো ইসরাইলি সেনাবাহিনী।

লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এদিকে, বৈরুতে ‘সুনির্দিষ্ট’ লক্ষ্যে বিমান হামলা চালানোর দাবি করছে ইসরাইলি সেনাবাহিনী। 

প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ পাওয়ার কথা রয়টার্সকে জানিয়েছে স্থানীয়রা। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বৈরুতে লেবানিজ পার্লামেন্টের কাছে এ হামলা হয়েছে।

হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত একটি ভবনের ছবি দেশটির বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়েছে। ছবিতে ভবনটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে। অবশ্য এ ছবির সত্যতা রয়টার্স যাচাই করতে পারেনি।

দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়েহতেও তিনটি ক্ষেপণাস্ত্র হামলার তথ্য পাওয়া গেছে। ইসরাইলি হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহ এখানেই নিহত হয়েছিলেন। জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়ার কথা জানিয়েছেন লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা।

দক্ষিণাঞ্চলের এই এলাকা বুধবার অন্তত ডজন খানেক ইসরাইলি হামলার শিকার হয়েছে। 

এদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য মারা গেছে। এসময় আরও সাত জন সৈন্য আহত হওয়ার খবরও দিচ্ছে ইসরাইলি বাহিনী। মারা যাওয়া সৈন্যদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের। লেবাননে আক্রমণ শুরু করার পর ইসরাইলি সৈন্য মৃত্যুর ঘটনা এই প্রথম।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
০৩ অক্টোবর ২০২৪, ১২:০৫
বৈরুতে ইসরাইলি বিমান হামলায় ছয়জন নিহত
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর