ইরানের হামলার পর তেলের বাজারে অস্থিরতা

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১১:৫১ এএম

মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে অস্থির হতে শুরু করেছে জ্বালানি তেলের বাজার। ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবে এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। দুই পক্ষের সংঘর্ষে মধ্যপ্রাচ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’ বাঁধার আশঙ্কা আরও তীব্র হয়েছে। 

এই শঙ্কা সত্যি হলে, আন্তর্জাতিক বাজারে তেল বাণিজ্যের সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১.০৫ ডলার বা ১.৪৮ শতাংশ দাম বেড়ে ৭০.৮৬ ডলারে দাঁড়িয়েছে। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। অপরদিকে ব্রেন্ট অপরিশোধিত তেল ৮৩ সেন্ট বা ১.১৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাম ৭৪.৩৯ ডলার হয়েছে।

ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্যমতে, ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেকের তৃতীয় বৃহত্তম সদস্যরাষ্ট্র।

মধ্যপ্রাচ্য অঞ্চলে কোনও সামরিক অস্থিরতা হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় ২০ শতাংশ কুয়েত ও ওমানের মাঝে অবস্থিত এই নৌপথটি দিয়ে পরিচালিত হয়ে থাকে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাকসহ অন্যান্য ওপেক সদস্যরাও এই প্রণালি দিয়েই তাদের অধিকাংশ বাণিজ্য সম্পন্ন করে থাকে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
০২ অক্টোবর ২০২৪, ১১:৫১
ইরানের হামলার পর তেলের বাজারে অস্থিরতা
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কয়েক দশকের শত্রুতা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা যে কোনো মুহূর্তে একটি বিধ্বংসী যুদ্ধের রূপ নিতে পারে। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট...
মেঘনা গ্রুপের ফ্রেশ ব্রান্ডের অয়েল মিল পরিদর্শন করে সন্তুষ্ট ভোক্তা অধিকারের কর্মকর্তারা। তারা বলেন, তেল আমদানি ও বিপণন নিয়ে দেয়া তথ্যর শতভাগ সত্যতা পেয়েছেন তারা। এ সময় মেঘনা গ্রুপের...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর