হামাসের নতুন ভারপ্রাপ্ত প্রধান খালেদ মেশাল?

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৯:২০ পিএম

ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইসরাইলের সবচেয়ে বড় জয় হিসেবে দেখা হচ্ছে। কারণ হামাসকে একটি সামরিক শক্তিতে পরিণত করার পেছনে তার অবদানই সবচেয়ে বেশি বলে মনে করা হয়। ফলে তার মৃত্যু নিশ্চিতভাবেই হামাসের জন্য বড় ধাক্কা।

তবে সিনওয়ার নিহত হবার পর হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খালেদ মেশাল সংগঠনটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন বলে খবর প্রকাশ করেছে একাধিক সংবাদমাধ্যম। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি হামাস, শুধু সিনওয়ারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন সূত্র জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে খালেদ মাশাল এখন ইসরাইলি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় জড়িত মূল দলগুলোর সঙ্গে যোগাযোগ করবেন। একই সঙ্গে হামাস পুনর্গঠনে কাজ করে যাবেন।

ইসমাইল হানিয়াকে হত্যার পর থেকেই বহুবার হামাসের প্রধান হিসাবে খালেদ মেশালের নাম ঘুরে ফিরে অনেকবার আসলেও, শেষ পর্যন্ত দায়িত্ব নিয়েছিলেন ইয়াহিয়া সিনওয়ার। ১৯৯৬ থেকে ২০১৭ পর্যন্ত হামাসের রাজনৈতিক প্রধান ছিলেন খালেদ। পরে এই পদে আসেন হানিয়া।

তবে, হানিয়ার মৃত্যুর পর মনে করা হচ্ছিলো হামাসের প্রধান হতে পারেন খালেদ। শেষমুহূর্তে কৌশল পাল্টে ইসরাইলের সবচেয়ে বড় শত্রু সিনওয়ারকে হামাস প্রধান করা হয়। গত বছর ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মাস্টারমাইন্ড ছিলের সিনওয়ার। তখন থেকেই তাকে খুঁজছিলো ইসরাইল।

খালেদ মেশাল ১৫ বছর বয়স থেকেই প্রতিরোধ আন্দোলনে পা রাখে। যোগ দেন ব্রাদারহুডে। ১৯৫৬ সালে রামাল্লায় জন্ম নেয়া খালেদ হামাস প্রতিষ্ঠার পর থেকে সংগঠনে রয়েছেন। ১৯৯৬ সালে মেশালকে যখন হামাসের রাজনৈতিক প্রধান করা হয়, তখন থেকেই তাকে হত্যার চেষ্টায় জাল বোনে ইসরাইল।

ইসরাইলের গুপ্তচর ও ঘাতকরা বহু চেষ্টার পরও খালেদ মেশালকে হত্যা করতে পারেননি। জর্ডনে তাকার মেশালকে বিষের ইঞ্জেকশন দিয়েছিলেন এক ইসরাইলি গুপ্তচর। কিন্তু তবুও মারতে পারেননি মেশালকে। তারপর সেই গুপ্তচর জর্ডন থেকে আর পালিয়েও যেতে পারেনি।

খালেদের শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে বিষের অ্যান্টিডোট দিয়ে বাঁচিয়ে তুলতে বড় পদক্ষেপ নেয় জর্ডান। এটি ঘিরে জর্ডন ও ইসরাইলের কূটনৈতিক সম্পর্কও প্রভাবিত হয়। ততক্ষণে কোমায় চলে যাওয়া খালেদ আবার সুস্থ হতে থাকে। সেই থেকেই খালেদ মেশালকে ‘জীবন্ত শহিদ’ বলে থাকেন অনেকে।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২১:১০
হামাসের নতুন ভারপ্রাপ্ত প্রধান খালেদ মেশাল?
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সামরিক সম্পর্ককে নজিরবিহীনভাবে আরও শক্তিশালী ও গভীর করতে মার্কিন আইনপ্রণেতারা নীরবে একটি প্রস্তাব এগিয়ে নিয়ে যাচ্ছেন। এমন এক সময়ে এই পদক্ষেপ নেয়া হচ্ছে, যখন ইসরাইলের...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অত্যাধুনিক বোমাবর্ষণ এবং কোটি কোটি ডলারের সামরিক কৌশলকে ‘বুলডোজার আর ডাম্প ট্রাকের’ মতো সাধারণ কিছু নির্মাণ সামগ্রী দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র...
বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশের কর্পোরেট ও আর্থিক খাতের অত্যন্ত সুপরিচিত মুখ মাসুদ খান। প্রায় চার দশকের পেশাগত অভিজ্ঞতা, বহুজাতিক...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর