রাতেই শক্তিশালী হামলার হুমকি ইসরাইলের

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৩:২৫ পিএম

ইসরাইলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় বুধবার রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। মঙ্গলবার রাতে এ ঘোষণা দেন ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগেরি।

এক বিবৃতিতে রিয়ার অ্যাডমিরাল হ্যাগেরি বলেন, ‘ইরান গুরুতর কাজ করেছে এবং মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। আজ রাতেই ইরানকে এ কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।’

ইরানের হামলার প্রভাব খুব কম ছিল জানিয়ে তিনি বলেন, ‘জনসাধারণের দায়িত্বশীল আচরণ, আমাদের প্রতিরক্ষা সক্রিয়করণ এবং ইসরাইল রাষ্ট্রকে রক্ষার জন্য অংশীদারদের পদক্ষেপের কারণে তেমন কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আমরা এভাবে কাজ চালিয়ে যাব, আক্রমণাত্মক এবং আত্মরক্ষামূলকভাবে।’

মঙ্গলবার রাতজুড়ে ইসরাইলকে লক্ষ্য করে ১৮০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইরান রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে দিয়েছে আইডিএফ ও তার মিত্ররা। তবে কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যায়নি। 

এ হামলায় এখনও হতাহতের কোনও খবর জানায়নি ইসরাইলি কর্তৃপক্ষ। এ হামলার পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরাইল সরকার।

ইসরাইলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কারণে ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে। এ জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে।’

ইরানের রেভ্যুলশনারি গার্ড বলছে, সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরাইল যদি এই হামলার প্রেক্ষিতে পাল্টা হামলা চালায়, তাহলে আরও বড় পরিসরে হামলা চালানো হবে।

এদিকে, ইরানের হামলার মধ্যেও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
০২ অক্টোবর ২০২৪, ১৫:২৫
রাতেই শক্তিশালী হামলার হুমকি ইসরাইলের
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
দক্ষিণ ইরানের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। বুধবার ভোরের দিকে চালানো এই বর্বর হামলায় এক শিশুসহ অন্তত...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর