গাজায় যুদ্ধবিরতি টিকবে, বিশ্বাস ট্রাম্পের

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০১:৩৯ পিএম

গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতি টিকে থাকবে বলেই বিশ্বাস করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইসরাইল ও হামাস এখন যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছে।

এএফপির খবরে বলা হয়, ট্রাম্প শুক্রবার (১০ অক্টোবর) সাংবাদিকদের বলেছেন, এটা টিকবে। আমার মনে হয় এটা টিকবে। সবাই যুদ্ধ করে ক্লান্ত।

ট্রাম্প জানান, চলতি সপ্তাহের শেষে তিনি ইসরাইল ও গাজা চুক্তির মধ্যস্থতাকারী দেশ মিশর সফরে যাচ্ছেন।

তিনি বলেন, সোমবার মিশরের কায়রোতে তিনি বহু নেতার সঙ্গে বৈঠক করবেন। আলোচনার বিষয় হবে যুদ্ধবিধ্বস্ত গাজার ভবিষ্যৎ।

তার আগে একই দিনে তিনি ইসরাইল সফর করবেন এবং দেশটির পার্লামেন্টে বক্তব্য রাখবেন বলেও জানান।

ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে বৃহত্তর শান্তির পথ খুলে দেবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখনও কিছু ছোট ছোট উত্তেজনাপূর্ণ জায়গা আছে। কিন্তু সেগুলো খুবই ছোট, সহজেই নিয়ন্ত্রণে আনা যাবে। সেই আগুন খুব দ্রুত নিভে যাবে।

একাত্তর/আরএ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১১ অক্টোবর ২০২৫, ১৩:২৪
গাজায় যুদ্ধবিরতি টিকবে, বিশ্বাস ট্রাম্পের
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
নোবেল শান্তিপুরস্কারে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর সাবেক বিচারক নাভি পিল্লাইয়ের ভূষিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক এই আন্তর্জাতিক আদালতের ওপর সরাসরি কঠোর...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর