নাসারুল্লাহর মৃত্যুতে ইরানে পাঁচদিনের শোক ঘোষণা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

ইসরাইলি হামলায় হিজবুল্লাহপ্রধান নেতা সাইয়্যেদ হাসান নাসারুল্লাহর নিহতের ঘটনায় শনিবার ইরান জুড়ে পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শোক ঘোষণাকালে খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘প্রতিশোধ ছাড়া শত্রুদের ছেড়ে দেওয়া হবে না। নাসারুল্লাহর আদর্শকে নির্মূল করা যাবে না।’  

শুক্রবার রাতভর লেবাননে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইল। 

শনিবার ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে দাবি করে, নাসারুল্লাহকে হত্যা করেছে তারা। একইদিন এক বিবৃতিতে নাসারুল্লাহর মৃত্যু নিশ্চিত করে হিজবুল্লাহও।

খামেনির উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ‘আমি মহান নাসারুল্লাহ এবং তার শহীদ সঙ্গীদের শাহাদাতের জন্য আমার সমবেদনা জানাচ্ছি এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানে পাঁচদিনের শোক ঘোষণা করছি।’

ইসরাইলের বিরুদ্ধে ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে প্রক্সি যুদ্ধের নীতি গ্রহণ করে আসছে। হিজবুল্লাহকে কয়েক দশক ধরে সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তি এবং অস্ত্র সরবরাহ করে আসছে তেহরান। 

গত জুলাইয়ে নিজেদের মাটিতে হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ এখনও নিতে পারেনি মাসুদ ইরান। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই এরই মধ্যে হাসান নাসারুল্লাহর মৃত্যু তাদের গভীর সংকটে ফেলেছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৪
নাসারুল্লাহর মৃত্যুতে ইরানে পাঁচদিনের শোক ঘোষণা
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর