ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গাজাবাসীর উল্লাস

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০২:৩৪ পিএম

রাতে আকাশ আলো করে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে যখন ইরানের একেকটি ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছিলো, এর আঘাত থেকে বাঁচতে ইসরাইলিরা যখন মাটির নিচের টানেলে, তখন এই হামলা উদযাপন করেছে গাজাবাসী। ধ্বংসাত্মক অস্ত্রের ঝলকানিতে তাদের বুকে যেন নতুন সাহস ভর করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমনই একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওর শুরুতেই দেখা যায়, ঝুঁকিপূর্ণ একটি স্থান থেকে ছুটতে থাকা ক্ষেপণাস্ত্রের ঝাঁকের দিকে নজর রাখছেন একজন ফিলিস্তিনি। পাশ থেকেই ভেসে আসে উল্লসিত এক কণ্ঠস্বর। যিনি প্রশংসা জানাচ্ছেন মহান রবের প্রতি।

হামলার সময় ঘরে বসে থাকেনি গাজার শিশুরাও। যে ইসরাইলের জন্য তারা ঘরছাড়া, সেই ইসরাইলি ভূখণ্ডে চালানো হামলার দৃশ্য দেখতে তাই তো হাসপাতালের গেটের ওপর ভিড় জমিয়েছিল কচিকাঁচারাও।

ইরানের এ হামলার দৃশ্য দেখতে শিশুদের সঙ্গে গাজার সড়কে নেমে এসেছিলেন নারীরাও। হিজাবে ঢাকা তাদের কাউকে কাউকে উচ্ছ্বাস প্রকাশে হাততালি দিতেও দেখা যায়। স্বাভাবিকভাবেই ঘরে থাকেনি গাজার সাহসী যুবকরা। তাদের উল্লাসের মাত্রাটাও ভিন্ন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরাইলকে লক্ষ্য করে এ হামলা চালায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। ইসরাইলি গুপ্তহত্যার প্রতিশোধ নিতে এ হামলা। 

তবে পাল্টা প্রতিশোধের হুমকিও দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। থেমে থাকেননি ইরানের সর্বোচ্চ নেতা খামেনিও। তিনিও আরও ব্যাপক আকারে হামলার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ নিয়ে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
০২ অক্টোবর ২০২৪, ১৪:৩৪
ইসরাইলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় গাজাবাসীর উল্লাস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর