পুরো গাজা দখলের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৩:৪৭ পিএম

ইসরাইলি সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বর্তমানে আইডিএফ গাজার প্রায় ৭৫ শতাংশ অংশ নিয়ন্ত্রণ করছে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, বাকি এলাকাগুলোও দখলের মাধ্যমে গোটা গাজা ইসরাইলি নিয়ন্ত্রণে আনা হবে। এদিকে গাজাজুড়ে সোমবার ইসরাইলি হামলায় নিহত হয়েছে আরও ৯৪ জন।

যুদ্ধবিধ্বস্ত গাজায় একটু খাবারের আশায় এখন সব বয়সী মানুষের সাথে লড়াইয়ে নেমেছে কোমলমতি শিশুরাও। পরিবারের জন্য খাবার সংগ্রহ করতে না পেরে শেষ পর্যস্ত কান্নায় ভেঙে পড়ে এক শিশুটি। তার মা আর্তনাদ করে বলছিলেন, এটা ভয়াবহ দুর্ভিক্ষ। যারা যুদ্ধের কারণে মারা যায়নি, তারা ক্ষুধার কারণে মারা যাচ্ছে। মানুষের জন্য খাবার নেই। সবাই ক্লান্ত হয়ে পড়েছে।

গাজার বিভিন্ন ত্রাণকেন্দ্রগুলোতে এ যেন প্রতিদিনের চিত্র। ইসরাইল প্রতিদিন ৮৬টি ত্রাণের ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে। যদিও প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রয়োজন ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য। সেই হিসাবে প্রতিদিন মাত্র চাহিদার ১৪ শতাংশ ত্রাণ পাচ্ছে গাজাবাসী। এরমধ্যে ত্রাণ নিতে গিয়ে হামলার ঘটনাতো আছেই। সোমবারও ত্রাণ নিতে গিয়ে নিহত হন ৩৬ ফিলিস্তিনি। এছাড়া গাজাজুড়ে ইসরাইলি হামলায় হতাহত হয়েছে আরো বহু ফিলিস্তিনি।

এদিকে, ইসরাইলি সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে চলতি সপ্তাহের মন্ত্রিসভায় গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু।

তিনি বলেছেন, আমাদের এই যুদ্ধ চালিয়ে যেতে হবে, যেন আমরা আমাদের সব লক্ষ্য অর্জন করতে পারি। শক্রদের পরাজয়, জিম্মিদের মুক্তি এবং গাজা আর ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না এটি নিশ্চিত করতে হবে। এই সপ্তাহের শেষের দিকে, আমি মন্ত্রিসভা ডেকে আইডিএফকে এই তিনটি লক্ষ্য কীভাবে অর্জন করা যায় সে সম্পর্কে নির্দেশনা দেবো।

বর্তমানে আইডিএফ গাজার প্রায় ৭৫ শতাংশ অংশ নিয়ন্ত্রণ করছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, বাকি এলাকাও দখলের মাধ্যমে গোটা গাজা উপত্যকা ইসরাইলি নিয়ন্ত্রণে আনা হবে।

যদিও আইডিএফ জানিয়েছে, গাজা পুরোপুরি দখল করতে গেলে বহু বছর সময় লাগতে পারে, কারণ সেখানে হামাসের বিস্তৃত অবকাঠামো রয়েছে। পাশাপাশি, সেনা অভিযান জিম্মিদের সরাসরি মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে বলেও আশঙ্কা করছে সেনাবাহিনীর।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
০৫ আগস্ট ২০২৫, ১৫:৪৭
পুরো গাজা দখলের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর