ফিলিস্তিনের সব পক্ষ নিয়ে সংলাপের ঘোষণা দিলো হামাস

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পিএম

হামাস ফিলিস্তিনের সব দল ও গোষ্ঠীগুলোর সঙ্গে একটি জাতীয় সংলাপে বসতে যাচ্ছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র হাজেম কাসেম। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আনাদোলুর সাথে এক সাক্ষাৎকারে তিনি একথা জানান।

মিশরের রাজধানী কায়রোতে হামাস ও ফাতাহ প্রতিনিধিদলের চলমান বৈঠকের মধ্যেই বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়েছে।

হাজেম কাসেম কর্তৃপক্ষকে গাজায় বিদ্যমান জাতীয় ঐকমত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে এবং খোলা মনে সংলাপে আসার আহ্বান জানান। এটি জাতীয় ঐক্যের এবং সংকীর্ণ দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়ার সময় বলেও উল্লেখ করেন।

তিনি সতর্ক করে বলেন, বর্তমান সময় কেবল হামাসের জন্যই নয় বরং গাজা এবং পশ্চিম তীরের সমগ্র ফিলিস্তিনি জনগণের জন্যও বিপজ্জনক।

কাসেম জোর দিয়ে বলেন, হামাসের মূল লক্ষ্য গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধের একটি সম্পূর্ণ এবং স্থায়ী সমাপ্তি অর্জন করা।

হামাসের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও অন্যান্য জাতীয় শক্তির সঙ্গে উন্মুক্ত মন ও সহযোগিতার মনোভাব নিয়ে জাতীয় সংলাপে প্রবেশ করছি। পশ্চিম তীরের কর্তৃপক্ষ ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, একে পাশ কাটানো সম্ভব নয়। তিনি আরও বলেন, এখন সময় জাতীয় ঐক্যের। দলীয় স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

তিনি আরও বলেন, পিএ হলো এমন একটি ফিলিস্তিনি প্রতিষ্ঠান যাকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমরা খোলা মনে সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপে বসতে চাই এবং পিএ জোট, জোটের সব শরিক এবং ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর প্রতি হাত বাড়িয়ে দিতে চাই।

হাজেম জানান, বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে ফিলিস্তিন যাচ্ছে, তার প্রেক্ষিতে গাজা ও পশ্চিম তীরে সক্রিয় রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক আরও বাড়ানো উচিত বলে মনে করে হামাস। আমরা সদ্যই একটি ভয়াবহ যুদ্ধকে পেছনে ফেললাম, তবে বিপদ এখনও কাটেনি। যদি কোনো বিপর্যয় ঘটে, তাহলে শুধু হামাস নয় বরং গাজা ও পশ্চিম তীরে বসবাসকারী সব ফিলিস্তিনি তার ভুক্তভোগী হবে।

উল্লেখ্য, ২০০৬ সালের আগ পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমে ক্ষমতাসীন ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক দল ও গোষ্ঠীগুলোর জোট ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টাইনিয়ান অথরিটি- পিএ)। এই জোটের বৃহত্তম শরিক দল ফাতাহ। ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফাতাহের শীর্ষ নেতা। ফিলিস্তিনের বৈধ সরকার হিসেবে পিএ জোট বৈশ্বিকভাবে স্বীকৃত।

২০০৬ সালের নির্বাচনে জয়ী হয়ে গাজা উপত্যকার দখল নেয় হামাস এবং ফাতাহকে উপত্যকা থেকে বিতাড়িত করে। সেই থেকে ফাতাহ এবং পিএ জোটের সঙ্গে হামাসের সম্পর্ক চরম বৈরী। ২০০৬ সালের পর থেকে এখন পর্যন্ত গাজায় আর নির্বাচন হয়নি।

গাজায় ফিলিস্তিনি বাহিনীর অভিযান চলাকালে ২০২৪ সালে ফাতাহ এবং হামাসের মধ্যে নিজেদের মতপার্থক্য ভুলে ঐক্য স্থাপনের চেষ্টা করেছিল চীন। বেইজিংয়ে দুই দলের নেতাদের বৈঠকও হয়েছিল। তবে সেই বৈঠক থেকে কোনো সন্তোষজনক ফলাফল আসেনি।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
২৪ অক্টোবর ২০২৫, ১৮:৪৩
ফিলিস্তিনের সব পক্ষ নিয়ে সংলাপের ঘোষণা দিলো হামাস
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর