প্রতিশোধ নিতে ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম

ইসরাইলের উত্তরাঞ্চলে চার দফা হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজায় ফিলিস্তিনি জনগোষ্ঠীর প্রতি সমর্থন এবং লেবাননের মাজদাল সেলেম ও ব্লিদা এলাকায় হামলার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

হিজবুল্লাহর দাবি, নেভ জিভে ইসরাইলি আর্টিলারি অবস্থানে, হাবুশিত মাউন্টেইনের এক সদরদপ্তরে, বেইত হিলেল ব্যারাকে একটি ব্যাটালিয়নে এবং বায়াদ ব্লিদা স্থাপনায় এসব হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের নেভ জিভ এলাকায় ইসরাইলের একটি অস্ত্রাগারে রকেট হামলা চালানো হয়েছে। হাবুশিত পর্বতে অবস্থিত ইসরাইলের ৮১০তম হারমন ব্রিগেডের সঙ্গে সংযুক্ত একটি কোম্পানির সদরদপ্তরে রকেট হামলা চালানো হয়েছে। এছাড়া বেইত হিলেল ব্যারাকে আল সাহল ব্যাটালিয়নে রকেট হামলা এবং বায়াদ ব্লিদা সাইটে কামান দিয়ে হামলা চালানো হয়েছে।

তবে, এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া ইসরাইলও এসব হামলা নিয়ে এখনও মন্তব্য করেনি। 

এর আগে, গত মঙ্গল ও বুধবার লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৩২ জন নিহত ও তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতও রয়েছেন। এসব হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে লেবানন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২
প্রতিশোধ নিতে ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলা
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর