ইসরাইলি ট্যাংক ও বিমান হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ এএম

লেবাননে হিজবুল্লাহর সাথে চলমান উত্তেজনার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর ও মধ্যাঞ্চলে ইসরাইলি ট্যাংক ও বিমান হামলায় অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় হাসপাতাল সূত্র হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে।

একই সময়ে মিসর সীমান্তের কাছে দক্ষিণাঞ্চলীয় রাফাহতে ট্যাংক নিয়ে আরও অগ্রসর হয়েছে ইসরাইলি সেনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার কেন্দ্রীয় অঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরাইলি ট্যাংকের গোলাবর্ষণে আটজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে গাজা সিটিতে একটি বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন ছয়জন। উত্তরাঞ্চলীয় বেইত হনুন শহরে একটি গাড়িতে হামলা চালালে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত ও আহত হন।

তবে, এসব হামলায় হতাহতদের কতজন যোদ্ধা আর কতজন বেসামরিক নাগরিক ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ইসরাইলি বাহিনী মে মাস থেকে অভিযান চালিয়ে আসছে। সেখানেও ট্যাংক ও বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, শহরের পূর্বাংশে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসরাইলি বাহিনী সেখানে বেশ কয়েকটি বাড়ি ধ্বংস করেছে।

হামাসের সশস্ত্র শাখা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা রাফাহতে তানুর এলাকায় প্রবেশ করা ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, শহরটিতে তারা শত শত ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে, সুড়ঙ্গ ও বিস্ফোরক খুঁজে বের করেছে এবং সামরিক অবকাঠামো ধ্বংস করেছে।

ইসরাইলের দাবি, তারা রাফাহ ও মিসরের মধ্যে দক্ষিণাঞ্চলীয় সীমান্তরেখার নিয়ন্ত্রণ রাখতে চায়। এই দাবি ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আন্তর্জাতিক প্রচেষ্টায় প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় দীর্ঘদিন ধরে যুদ্ধবিরতির চেষ্টা চললেও এখনও কোনও চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

যুদ্ধবিরতির দুই প্রধান প্রতিবন্ধকতা হলো, ইসরাইলের ফিলাডেলফি করিডোরে নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি এবং ইসরাইলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির শর্ত।

গত ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় এক হাজার ২০০ ইসরাইলি নিহত এবং ২৫০ জনেরও বেশি ইসরাইলি সেনা ও বেসামরিককে জিম্মি করা হয়। এরপর ইসরাইল গাজায় ব্যাপক অভিযান শুরু করে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এ ইসরাইলি অভিযানে ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৩ লাখ জনসংখ্যার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
২১ সেপ্টেম্বর ২০২৪, ০০:২৩
ইসরাইলি ট্যাংক ও বিমান হামলায় ১৪ ফিলিস্তিনি নিহত
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ লোহিত সাগর অঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরবের জরুরি আকুতি সত্ত্বেও শেষ মুহূর্তে ইয়েমেনে নির্ধারিত বিমান হামলা নাটকীয়ভাবে...
ইরানের সাথে কূটনৈতিক আলোচনার ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করার পাশাপাশি আবারও নতুন করে কঠোর সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে কাঙ্ক্ষিত কোনো শান্তি...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর