যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪১ পিএম

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের আহ্বান জানানো লেবাননে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ। উত্তরে কোনও যুদ্ধবিরতি হবে না বলে বৃহস্পতিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন তিনি।

এক্স পোস্টে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা হিজবুল্লাহ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব  উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনার জন্য সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করব।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার জাতিসংঘে সাধারণ পরিষদের সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কয়েকটি মিত্র দেশ ইসরাইল-লেবানন সীমান্ত জুড়ে ২১ দিনের যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানায় এবং একইসঙ্গে গাজায় যুদ্ধবিরতির কার্যকরেরও প্রস্তাব দেয় দেশগুলো। 

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও আশা করেছিলেন শীঘ্রই একটি যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হবে। কিন্তু এখন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে লেবাননে উত্তেজনা বাড়িয়ে তুললো এবং স্থল আক্রমণের আশঙ্কা সৃষ্টি করলো।

জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে যাওয়ার সময় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, তিনি এখনও যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাননি। বরং সেনাবাহিনীকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। ইসরাইল সরকারের কট্টরপন্থিরাও মনে করেন, তাদের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত এবং হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়া উচিত।

এদিকে, ইসরাইলের উত্তরেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। রাতভর বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের প্রায় ৭৫টি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিশেষ করে অস্ত্রের গুদাম ও লঞ্চারে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। বৃহস্পতিবার সকালেও তারা হিজবুল্লাহর বহু লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে তারা, যার মধ্যে সন্ত্রাসী, সামরিক ভবন ও অস্ত্রাগার রয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, পশ্চিম গ্যালিলি অঞ্চলে লেবানন থেকে প্রায় ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে এবং বাকিগুলো খোলা মাঠে আঘাত হেনেছে বলে দাবি করেছে তারা।

সবশেষ লেবাননের ইউনিনে শহরে তিনতলা একটি ভবনে আঘাত হেনেছে ইসরাইলি বাহিনী। এ হামলায় ২৩ সিরিয়ান নাগরিক নিহত হয়, যাদের বেশিরভাগই নারী ও শিশু ছিল বলে জানিয়েছেন শহরটির মেয়র আলি কুসাস। লেবানন সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে প্রায় দেড় মিলিয়ন সিরিয়ান শরণার্থী আশ্রয় নিয়েছিলেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:১০
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর