লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২৭৪, হাজারের বেশি আহত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ পিএম

লেবাননে ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৭৪ জন নিহত এবং এক হাজারের বেশি আহত হয়েছেন। সোমবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রায় ৮০০ অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে জানিয়েছে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, ইসরাইলি বিমান হামলায় ২১ শিশু ও ৩৯ নারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বাড়িঘর, চিকিৎসা কেন্দ্র, অ্যাম্বুলেন্স এবং পালানোর চেষ্টাকারীদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, নাবাতিয়েহ’র আল-দুয়ার শহরের রাস্তাজুড়ে ধ্বংসাবশেষ এবং ধ্বংসস্তূপ। সেখানকার বাসিন্দাদের আতঙ্কে চিৎকার করতেও দেখা গেছে। এমনকি হামলায় অ্যাম্বুলেন্সও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ লেবানন ও লেবাননের বেকা অঞ্চলে হিজবুল্লাহর প্রায় ৮০০ টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

এর আগে, হিজবুল্লাহ সক্রিয় রয়েছে এমন এলাকা থেকে লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলে ইসরাইলি বাহিনী। তাদের অব্যাহত হামলার মুখে দক্ষিণ লেবানন থেকে লোকজনকে সরে যেতে দেখা গেছে।

লেবানন জুড়ে সমস্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলে স্কুলগুলো দুই দিনের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

কয়েকদিন ধরে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী ও ইসরাইলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে আজ আকাশপথে ব্যাপক হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে ৩০টির মতো রকেট ছুড়েছে হিজবুল্লাহর যোদ্ধারা।

হিজবুল্লাহ বলেছে, তারা ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

এমন পরিস্থিতিতে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরাইল ব্যাপক সংঘাত চাইছে।

তিনি আরও বলেন, যদি মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধ শুরু হয়, তাহলে তা সারা বিশ্বে কারো উপকারে আসবে না। ইসরাইলের পদক্ষেপগুলোকে বিধ্বংসী যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

এদিকে, লক্ষ্য অর্জন না করা পর্যন্ত হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৫
লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২৭৪, হাজারের বেশি আহত
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর