ইসরাইলি হামলায় লেবাননে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ এএম

অব্যাহত ইসরাইলি হামলায় লেবাননজুড়ে প্রায় ১০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। রোববার এক বিবৃতিতে তিনি বলেন, প্রায় এক লাখ ১৮ হাজার বাস্তুচ্যুত মানুষ ৭৭৮টি নির্ধারিত আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। কিন্তু প্রকৃত সংখ্যা এর চেয়েও অনেক বেশি। 

মিকাতি বলেন, ১০ লাখ মানুষ কয়েকদিনের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, যা এই অঞ্চলের সবচেয়ে বড় স্থানান্তরের ঘটনা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

চলতি মাসের শুরুর দিকে দক্ষিণ লেবাননে হামলা শুরু করে ইসরাইল। ওই সময় প্রাথমিকভাবে ওই এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)।

এরপর শনিবার ভোরে আইডিএফ দক্ষিণাঞ্চলের একটি বিশাল এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেয়। গত বছর গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশনার মতো, লেবাননেও তারা একই কাজ করে। এর ফলে ওইদিনই ওই অঞ্চলের হাজার হাজার মানুষ রাজধানী বৈরুতে পৌঁছানোর চেষ্টা করে। 

তাদের জন্য ছেড়ে দেওয়া হয় বৈরুতের স্কুল-কলেজের ভবনগুলো। অনেকেই আশ্রয় নেন বিভিন্ন নির্মাণাধীন ভবনে। অনেকেই কোথাও জায়গা না পেয়ে রাজধানীর রাস্তায় ও সমুদ্র সৈকতে আশ্রয় নিয়েছেন।

ইসরাইলি হামলার জেরে ঘর ছাড়ছে দক্ষিণ লেবাননের একটি পরিবার। ছবি: রয়টার্স।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা লুথেরান ওয়ার্ল্ড রিলিফের লেবাননের পরিচালক আলি হিজাজি বলেছেন, বাস্তুচ্যুত লেবাননের মানুষকে কয়েক মিনিটের মধ্যে তাদের বাড়িঘর ছাড়তে হয়েছে। তাই তারা সামান্য জিনিসপত্র ছাড়া সঙ্গে আর কিছুই নিতে পারেননি। অনেকে শুধু প্রাণ হাতে নিয়েই পালিয়ে এসেছে।

২৫ বছর বয়সী আয়া আইয়ুব বিবিসিকে বলেছেন, তিনি তার ছয়জনের পরিবার নিয়ে দক্ষিণের তাহুয়েতেত আল-গাদির এলাকা থেকে পালিয়েছেন। কারণ তার বাড়ির চারপাশের সব ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বর্তমানে তিনি বৈরুতের একটি নির্মাণাধীন বাড়িতে আরও ১৬ জনের সঙ্গে অবস্থান করছেন।

তিনি বলেন, ‘আমরা শুক্রবার বাড়ি ছেড়েছি। কিন্তু যাওয়ার কোনও জায়গা ছিল না। রাত দুইটা পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম। এরপর কিছু লোক আমাদের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যান। আমরা রাতের বেলায় মোমবাতি জ্বালিয়ে থাকি। খাবার ও পানি বাইরে থেকে আনতে হয়।’

৩৪ বছর বয়সী সাংবাদিক সারা তোহমাজ বিবিসিকে বলেছেন, মা এবং দুই ভাইবোনের সাথে গত শুক্রবার বাড়ি ছেড়ে সিরিয়া হয়ে গাড়িতে করে জর্ডানে এসেছেন তিনি। জর্ডানে পৌঁছাতে তাদের প্রায় ১০ ঘণ্টা সময় লেগেছে।

তিনি বলেন, ‘আমার মায়ের আত্মীয়স্বজনরা জর্ডানে থাকে। সেজন্য আমরা এখানে থাকার সৌভাগ্য অর্জন করেছি। জানি না নিজ দেশে কখন ফিরতে পারবো।’

প্রধানমন্ত্রী মিকাতি বলেন, স্থানীয় কর্তৃপক্ষ সবার প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে। আশ্রয়কেন্দ্র এবং হাসপাতালগুলোর ওপর ক্রমবর্ধমান চাপ রয়েছে।

হিজাজি বলেছেন, ‘মানুষ সত্যিই আতঙ্কিত এবং উদ্বিগ্ন। এ সংকট আরও দীর্ঘস্থায়ী হবে কিনা, তা নিয়ে তারা সত্যিই এক অনিশ্চয়তার মধ্যে রয়েছে।’

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৩
ইসরাইলি হামলায় লেবাননে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর