নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জাপানের

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৭ পিএম

লেবাননজুড়ে ইসরাইলি বাহিনীর হামলার তীব্রতা বেড়ে যাওয়ায় এবং অঞ্চলটিতে সর্বাত্মক যুদ্ধ শুরুর প্রেক্ষিতে নিজ নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে জাপান। গত সোমবার থেকে ইসরাইলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন কয়েক হাজারের বেশি। 

জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি শুক্রবার বলেছেন, এই মুহূর্তে আমরা লেবাননে বসবাসরত জাপানের নাগরিকদের নিরাপত্তা পরীক্ষা করছি। সেইসঙ্গে তাদের লেবানন ছাড়ার আহ্বান জানাচ্ছি। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে, জাপান ছাড়াও অনেক দেশ তাদের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে ইতালি, বেলজিয়াম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া। 

এদিকে, যুক্তরাষ্ট্র ও তার অন্যান্য মিত্রদেশগুলো যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানালেও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ‘সর্বোচ্চ শক্তি’ নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই ক্রমশ বাড়তে থাকায় গত বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১২টি দেশ লেবাননে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এই প্রস্তাবটি শুরুতে আশার আলো দেখিয়েছিল, যখন জাতিসংঘে ইসরাইলের দূত ড্যানি ড্যানন বলেছিলেন যে তার দেশ যেকোনো প্রস্তাবের ব্যাপারে উদার মনোভাব পোষণ করে। 

কিন্তু, ইসরাইলি রাজনীতিবিদরা তা প্রত্যাখ্যান করেন। উত্তরে কোনও যুদ্ধবিরতি হবে না বলে বৃহস্পতিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ। ইসরাইল সরকারের কট্টরপন্থিরাও হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়া উচিত বলে মনে করেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০৭
নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জাপানের
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর