হিজবুল্লাহ নেতা নাসারুল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম

হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসারুল্লাহর মরদেহ বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরাইলি বিমান হামলার স্থান থেকে উদ্ধার করা হয়েছে এবং তা অক্ষত রয়েছে বলে রোববার রয়টার্সকে একটি মেডিকেল সূত্র এবং একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে।

শনিবার হিজবুল্লাহর বিবৃতিতে নাসারুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও সেখানে তিনি ঠিক কিভাবে নিহত হয়েছেন, তা বলা হয়নি। তার অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়েও ওই বিবৃতিতে কোনও উল্লেখ ছিলো না। 

তবে, দুইটি সূত্রই বলেছে, তার শরীরে সরাসরি কোনও ক্ষত নেই। তার মৃত্যুর কারণ বিস্ফোরণের শক্তি থেকে ভোঁতা আঘাত ছিলো বলে মনে করা হচ্ছে।

শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলির দাহিয়েহ এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। ওই এলাকার একটি আবাসিক ভবনের নিচে গোষ্ঠীটির ভূগর্ভস্থ সদর দপ্তরে চালানো ‘লক্ষ্যনির্ভর হামলায়’ নাসারুল্লাহ নিহত হয়েছেন।

বিগত ৩২ বছর ধরে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির নেতৃত্ব দিয়ে আসছেন নাসারুল্লাহ। এই সময়ে হিজবুল্লাহ একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। ফলে তার মৃত্যু শুধু হিজবুল্লাহর জন্য নয়, ইরানের জন্যও একটি বিশাল আঘাত হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, ইসরাইলি হামলায় হিজবুল্লাহপ্রধান নেতা সাইয়্যেদ হাসান নাসারুল্লাহর নিহতের ঘটনায় শনিবার ইরান জুড়ে পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শোক ঘোষণাকালে খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘প্রতিশোধ ছাড়া শত্রুদের ছেড়ে দেওয়া হবে না। নাসারুল্লাহর আদর্শকে নির্মূল করা যাবে না।’ 

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৩
হিজবুল্লাহ নেতা নাসারুল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর