ইসরাইলের সাথে সম্পর্ক স্থগিত করলো বার্সেলোনা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ০৫:১৫ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদারিত্ব ও নির্বিচারে হামলা চালানোর দায়ে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে স্পেনের বার্সেলোনা নগরী। 

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শুক্রবার বার্সেলোনা সিটি কাউন্সিল একটি প্রাসঙ্গিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে এই পদক্ষেপ নিয়েছে। 

ওই ঘোষণাপত্রে বলা হয়েছে, ইসরাইল সরকার ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারকে সম্মান করতে বাধ্য।

আরও বলা হয়েছে, ফিলিস্তিনের বেসামরিক জনগণের ওপর সমস্ত আক্রমণের পাশাপাশি যেকোনো সম্মিলিত শাস্তি, জোরপূর্বক বাস্তুচ্যুতি, বাড়িঘর এবং নাগরিক অবকাঠামোর ধ্বংসসাধন করতে পারবে না ইসরাইল। পাশাপাশি গাজা উপত্যকার জনগণের জন্য জ্বালানি, পানি, খাদ্য এবং চিকিৎসা সরবরাহ বিচ্ছিন্ন করার নিন্দা জানানো হয়েছে। 

বার্সেলোনার এন কমুন পার্টির সাবেক মেয়র অ্যাডা কোলাউ এবং তার স্থলাভিষিক্ত জাউমে কোলবোনির সোশ্যালিস্ট পার্টি এ পদক্ষেপে সমর্থন দিয়েছে। এছাড়াও বামপন্থী রিপাবলিকান লেফট অফ কাতালোনিয়া পার্টিও সমর্থন করেছে।

এর আগে স্পেনের সামাজিক অধিকারমন্ত্রী ইয়ন বেলারা ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে চলমান গণহত্যার নিন্দা জানিয়েছেন।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
স্পেনের দক্ষিণাঞ্চলের আলমেরিয়া প্রদেশে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর