হামাসের প্রতিরোধে আরো দুই ইসরাইলি সেনা নিহত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন- হামাসের সঙ্গে লড়াইয়ে আরও দুই সেনা সদস্যকে হারিয়েছে, ইসরাইলের সামরিক বাহিনী- আইডিএফ। এনিয়ে গাজায় অভিযান চালাতে গিয়ে নিহত ইসরাইলি সেনার সংখ্যা ১২১ জনে উন্নিত হলো বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। 

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, নিহত দুই সেনা সদস্য হলেন মাস্টার সার্জেন্ট যোসেফ আভনার ডোরান এবং সার্জেন্ট ফাস্ট ক্লাস শালেভ জাল্টজম্যান। এদের মধ্যে ডোরান নিহত হয়েছেন গাজার উত্তরে অভিযানে অংশ নেয়ার সময়। তিনি নৌবাহিনীর কমান্ডো ইউনিটের সদস্য ছিলেন। 

আর, জাল্টজম্যান নিহত হয়েছেন গাজার দক্ষিণাঞ্চলে হামাসের সঙ্গে লড়াই করতে গিয়ে। তিনি ইসরাইলের প্যারাট্রুপার ব্রিগ্রেডের সদস্য ছিলেন। এই দুই সেনা সদস্যের খবর আইডিএফ তরফে নিশ্চিত করা হলেও, কি ধরনের লড়াইয়ে তারা নিহত হয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি। 

এদিকে, হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধের ৭২তম দিনে গাজা উপত্যকায় আইডিএফ’র ব্যাপক হামলার খবর পাওয়া গেছে। গাজায় উপত্যকায়, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহতে বিমান হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। গাজা উপত্যকার দ্বিতীয় শহর এবং হামাসের শক্ত ঘাঁটি খান ইউনিসের পূর্বে বানি সুহাইলার দক্ষিণ পৌরসভায় ইসরাইলি বিমান ও কামান হামলার কথাও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এছাড়া পশ্চিম তীরে তুলকারেম শহরে নুর শামস ক্যাম্পে রাতে বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তুলকারেম শহরে ইসারাইলের স্থলবাহিনীর সদস্যরা অভিযানে গেলে সেখানে ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে। পরিস্থিতি বেকায়দা দেখে আইডিএফ বিমানবাহিনীর কাছে বার্তা পাঠানোর পর আকাশ থেকে হামলা শুরু হয়। নুর শামস ক্যাম্পে হতাহতের ঘটনা ঘটে। 

এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর