বন্ধ হয়ে গেলো গাজার বৃহত্তম দুই হাসপাতাল

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১১:৫১ এএম

ইসরাইলি হামলা ও জ্বালানি সংকটে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম দুই হাসপাতাল আল-শিফা ও আল-কুদস পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হাসপাতাল দু'টির ভেতরে আটকা পড়েছে কয়েক হাজার মানুষ। আশপাশের এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। 

সোমবার জাতিসংঘের বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজার দু'টি বৃহত্তম হাসপাতাল আল-শিফা এবং আল-কুদস উভয়ই বন্ধ হয়ে গেছে। ইসরাইলি স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই তাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে।

এসব হামলায় আল-শিফা হাসপাতালের তিনজন নার্স নিহত হয়েছেন। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটের কারণে দুই শিশুসহ মারা গেছেন অন্তত ১২ জন রোগী।  

ইসরাইলি হামলায় আল-কুদস হাসপাতালে ভয় ও আতঙ্ক। ইমেজ- মিডিয়া ওয়ান।

আল-শিফা হাসপাতালে কর্মরত নিউরোসার্জন ডা. নিদাল আবু হাদরাউস জানান, সেখানে থাকা রোগী এবং কর্মীরা ‘বিপর্যয়কর’ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। বিদ্যুৎ, পানি ও অক্সিজেন না থাকায় হাসপাতাল পুরোপুরি অচল হয়ে গেছে। 

অন্যদিকে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালও বন্ধ হয়ে গেছে। সেখানেও আটকা পড়েছে কয়েক হাজার গাজাবাসী। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস গাজার হাসপাতালগুলোর ‘ভয়াবহ এবং বিপজ্জনক’ পরিস্থিতির বিষয়ে সতর্ক করে বলেছেন, হাসপাতালে হামলার ঘটনায় অপরিণত অবস্থায় জন্ম নেয়া শিশুসহ বহু রোগী ‘দুঃখজনকভাবে’ মারা যাচ্ছে।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় দ্রুত যুদ্ধবিরতি ঘোষণা করা না হলে এসব হাসপাতালে থাকা শিশু ও রোগীরা চরম পরিস্থিতির মুখোমুখি হবে। বাড়বে হতাহতের সংখ্যা।  

এর আগে গত ৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মদদে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। হামলা থেকে বাদ যাচ্ছে না কোনো অবকাঠামো। স্কুল, মসজিদ, গির্জা, বাড়ি, এমনকি হাসপাতালেও হামলা চালাচ্ছে ইসরাইল। 

ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা এরইমধ্যে ১১ হাজার ছাড়িয়েছে। যার অর্ধেকের বেশি শিশু। আহত হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর