ইসরাইলি নির্দেশে গাজার ইন্দোনেশীয় হাসপাতাল খালি

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০২:৩৬ পিএম

ইসরাইলের নির্দেশের পর গাজার ইন্দোনেশীয় হাসপাতালটি পুরো খালি করা হয়েছে বলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হাসপাতালটির প্রতিষ্ঠাতা সংস্থা জানিয়েছে।

বৃহস্পতিবার ইন্দোনেশীয় দাতব্য সংস্থা মেডিক্যাল ইমার্জেন্সি রেসকিউ কমিটি (এমইআর-সি) জানিয়েছে, হাসপাতালের স্বেচ্ছাসেবীদের রাফাহতে স্থানান্তর করা হয়েছে। খবর আল-জাজিরা’র।

এমইআর-সি’র প্রধান সারবিনি আবদুল মুরাদ বলেছেন, ইন্দোনেশীয় হাসপাতাল এখন খালি। স্বেচ্ছাসেবকদের রাফাহতে ইউরোপীয় হাসপাতালের কাছে একটি স্কুলে নেওয়া হয়েছে।

এর আগে, হাসপাতালের ভেতরে থাকা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডা. মুনির আল বরশ বলেছিলেন, চার ঘণ্টার মধ্যে হাসপাতাল খালি করার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। তারা হাসপাতালে সামরিক অভিযান পরিচালনা করতে চায়।

সারবিনি আবদুল মুরাদ বলেছেন, চিকিৎসকদের ইউরোপীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। একটি স্কুলে আশ্রয় নেওয়া কয়েক হাজার মানুষের সঙ্গে অবস্থান করছেন স্বেচ্ছাসেবীরা।

ডা. মুনির আল বরশ জানিয়েছিলেন, বুধবার হাসপাতালে ৪৫০ জন রোগী ছিলেন। কিন্তু বৃহস্পতিবার রোগীর সংখ্যা ২০০ জনে নেমে এসেছিল। সেখানে ৬৫টি মরদেহ রয়ে গেছে, যেগুলো দাফন করা যায়নি। এগুলোর মধ্যে ৫০টি মরদেহ হাসপাতালের বাগানে দশদিন ধরে পড়ে আছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর