ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘর্ষে বেসামরিক মানুষের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।
একই সঙ্গে একটি দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা, ফিলিস্তিন এবং ইসরাইলের স্বাধীন ও দখলমুক্ত সহাবস্থান সমর্থন করে বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বাংলাদেশ ইসরাইল ও ফিলিস্তিন উভয়কে পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং দুপক্ষকেই নিরীহ মানুষের প্রাণহানি এড়াতে দ্রুত অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, ইসরাইলি দখলদারিত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন ওই শান্তি আনবে না। কার্যকর সমাধান হিসেবে বাংলাদেশ একটি দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থার ধারণা, ফিলিস্তিন এবং ইসরাইলের স্বাধীন ও দখলমুক্ত সহাবস্থান সমর্থন করে।
জাতিসংঘ রেজল্যুশনের ২৪২ ও ৩৩৮ ধারাকে এ প্রক্রিয়ার ভিত্তি হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ ব্যবস্থা ওই অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে। এছাড়া বাংলাদেশ চলমান সংঘাতে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, কেবল সংলাপ এবং কূটনীতির মাধ্যমে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের একটি স্থায়ী সমাধান সম্ভব।
এ লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
হামাস কী চায়, তাদের সমর্থক কারা?
৩৭০ ফিলিস্তিনি নিহত, যুদ্ধে সায় ইসরাইলি সরকারের
হামলার জন্য ৬ অক্টোবর বেছে নিলো কেন হামাস?