৩৭০ ফিলিস্তিনি নিহত, যুদ্ধে সায় ইসরাইলি সরকারের

  • যুদ্ধ শুরুর অনুমোদন ইসরাইলি মন্ত্রিসভার
  • ইসরাইলের হামলায় ফিলিস্তিনের ৩৭০ জন নাগরিকের প্রাণহানি
  • হামাসের হামলায় ছয়শোর বেশি ইসরাইলি নিহত
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:৫৫ পিএম

ইসরাইলের হামলায় ফিলিস্তিনের ৩৭০ জন নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবিসি জানিয়েছে, ইসরাইলের হামলায় শনিবার থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ২২০০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

অন্যদিকে হামাসের হামলায় ছয়শোর বেশি ইসরাইলি নিহত হয়েছেন।

ইসরাইল সরকারের প্রেস অফিস এক ফেসবুক পোস্টে জানিয়েছে তাদের একশো জন নাগরিককে অপহরণ করেছে হামাস। দুই হাজারের বেশি ইসরাইলি আহত হয়েছে বলেও জানিয়েছে দেশটির প্রেস অফিস।

রোববার সন্ধ্যায় ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামরিক পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে, যাতে দেশটি সর্বাত্মক যুদ্ধে যেতে পারবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে।’

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরএনএ’র বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়েহ এবং ইসলামিক জিহাদ মুভমেন্টের সেক্রেটারি জেনারেল জিয়াদ আল নাকখালাহের সঙ্গে ফোনে কথা বলেছেন।

শনিবার ভোরে গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলার প্রতিশোধ নিতে ওই দিনই প্রবল আক্রমণ শুরু করে ইসরাইল। গাজার চিত্র পুরোপুরি পাল্টে দেওয়ার হুঙ্কার দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ত।

এদিকে ইসরাইলে হামলা চালানো শতাধিক ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আরো বেশ কয়েকজনকে বন্দি করার কথাও তারা জানিয়েছে।

শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালিয়েছে।

রোববার ইসরাইলি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

ইরান সরকারের পাশপাশি হিজবুল্লাহও ফিলিস্তিনি যোদ্ধাদের অভিনন্দন জানিয়েছে এবং ফিলিস্তিন ও জেরুজালেমের মুক্তি না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর