গাজার কাছে এক লাখ রিজার্ভ সেনা জড়ো করেছে ইসরাইল

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৯:৫০ এএম

হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পর গাজা উপত্যকার কাছে এক লাখ রিজার্ভ সেনা জড়ো করেছে ইসরাইল। 

সোমবার ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।  

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিওতে জোনাথন কনরিকাস বলেন, আমরা প্রায় এক লাখ রিজার্ভ সেনা সংগ্রহ করেছি যারা বর্তমানে দক্ষিণ ইসরাইলে অবস্থান করছে। 

এই মুখপাত্র বলেন, আমাদের কাজ এটা নিশ্চিত করা যে, এই যুদ্ধ শেষে ইসরাইলের বেসামরিক নাগরিকদের হুমকি দেয়ার মতো সামরিক সক্ষমতা যাতে হামাসের আর না থাকে।

তিনি আরও বলেন, আমরা এটাও নিশ্চিত করতে চাই, হামাস গাজা উপত্যকায় শাসন করতে পারবে না।

এছাড়া ইসরাইলি সেনারা দেশটির দক্ষিণে অনুপ্রবেশকারী ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিহত করছে বলেও জানান তিনি।

এর আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ৭০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলি বাহিনীর পাল্টা বিমান হামলায় নিহত হয়েছেন ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি। এসব হামলায় এরইমধ্যে আহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। 

হামাসের পাশাপাশি লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও রোববার ইসরাইলি অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর