গাজায় সংঘাতের জন্য ইসরাইলকে দায়ী করলো উত্তর কোরিয়া

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৬:৫৮ পিএম

গাজায় সংঘাতের জন্য ইসরাইলকে দায়ী করে একটি আর্টিকেল প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা। মঙ্গলবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির মুখপাত্র রোডং সিনমুনের লেখা একটি আর্টিকেল প্রকাশ করেছে।

আর্টিকেলটিতে রোডং সিনমুন লেখেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি, এ সংঘর্ষ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের ক্রমাগত অপরাধমূলক কর্মকাণ্ডের ফল। এ থেকে বের হওয়ার মূল উপায় হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে তোলা।’ খবর রয়টার্স’র।

এর আগে, সোমবার কেসিএনএ সিরিয়ায় ড্রোন হামলার জন্য ‘সিরিয়ার ভেতরে এবং বাইরের শত্রু শক্তির’ নিন্দা জানিয়ে আর্টিকেল প্রকাশ করে।

গাজায় হামাস ও ইসরাইলের চলমান সহিংসতায় দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। হামাসের আকস্মিক হামলার পর ইসরাইলের প্রতি সমর্থনের ঘোষণা দিয়েছে পশ্চিমা দেশগুলো। জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমে যুদ্ধ বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানানো হয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর